shopner bd
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
×

পাকিস্তানের বিপক্ষে টি-২০ সিরিজের দল ঘোষণা

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৬ নভেম্বর ২০২১, ১৭:১১

পাকিস্তানের বিপক্ষে টি-২০ সিরিজের দল ঘোষণা

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এতে স্কোয়াড থেকে বাদ পড়েছেন মুশফিকুর রহীম, লিটন দাস ও সৌম্য সরকার।

মঙ্গলবার বিকালে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এতে ঠাঁই পেয়েছে চারটি নতুন মুখ। সাইফ হাসান, ইয়াসির আলি রাব্বি, শহিদুল ইসলাম এবং আকবর আলী।

২০১৯ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন আকবর আলী। হুট করে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে তাকে যোগ করে চমক দেখালেন নির্বাচকরা। মোট ২৯টি টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা রয়েছে এই ক্রিকেটারের।

ইয়াসির আলি রাব্বি বেশ কয়েকবার জাতীয় দলে ডাক পেয়েছিলেন। কিন্তু অভিষেক হয়নি এখনও তার কোনো ফরম্যাটেই। শহিদুল ইসলাম এবং আকবর একেবারেই নতুন।

বাংলাদেশ দল

মাহমুদউল্লাহ, সাইফ হাসান, মোহাম্মদ নাঈম, নাজমুল হোসেন, আফিফ হোসেন, নুরুল হাসান, মেহেদী হাসান, আমিনুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, শামীম হোসেন, নাসুম আহমেদ, ইয়াসির আলী, শহীদুল ইসলাম, আকবর আলী।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।