shopner bd
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
×

ড্র করেও চিলির পরাজয়ে বিশ্বকাপ নিশ্চিত আর্জেন্টিনার

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৭ নভেম্বর ২০২১, ১৫:৫৬

ড্র করেও চিলির পরাজয়ে বিশ্বকাপ নিশ্চিত আর্জেন্টিনার

চিলির বিপক্ষে ইকুয়েডরের জয়ে বিশ্বকাপ নিশ্চিত হয়ে গেল আর্জেন্টিনার। বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ সময় ভোরে শুরু হওয়া ম্যাচটিতে ইকুয়েডরের বিপক্ষে ২-০ ব্যবধানে হারে চিলি। এরআগে সান হুয়ানে ব্রাজিলের বিপক্ষে ৪২টি ফাউলের ছন্দহীন ম্যাচে গোলশূণ্য ড্র নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

এ ম্যাচে জয় পেলেই বিশ্বকাপ আগেই নিশ্চিত হয়ে যেতো মেসিদের। তবে কিছুক্ষণ পরেই দিনের আরেক ম্যাচ সুখবর এনে দেয় তাদের। ইকুয়েডরের বিপক্ষে চিলির হারে লাতিন আমেরিকা থেকে দ্বিতীয় দল হিসেবে আগামী বিশ্বকাপে উঠে যায় আর্জেন্টিনা।

১৩ ম্যাচ খেলে আট জয় ও পাঁচ ড্রয়ে ২৯ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে অবস্থান করছে আর্জেন্টিনা। আগের ম্যাচেই কাতার বিশ্বকাপ নিশ্চিত করা ব্রাজিল ১৩ ম্যাচে ১১ জয় ও দুই ড্রয়ে ৩৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে।

তিনে থাকা থাকা ইকুয়েডরের পয়েন্ট ২৩। সমান ১৭ করে পয়েন্ট নিয়ে পরের দুটি স্থানে যথাক্রমে কলম্বিয়া ও পেরু। ১৬ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে অবস্থান করছে চিলি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।