স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ২১ নভেম্বর ২০২১, ১৫:৩৯
পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে রিজওয়ানের উইকেট নিয়ে সাকিবের পাশে বসেছিলেন মোস্তাফিজ। দ্বিতীয় ম্যাচে বাবরের উইকেট তুলে নিয়ে সাকিবকে ছাড়িয়ে এক ভেন্যুতে সর্বোচ্চ টি-টোয়েন্টি উইকেট শিকারের রেকর্ড গড়েন তিনি।
যদিও রেকর্ড গড়ার দিনে ম্যাচে হেরে সিরিজও খুইয়েছে বাংলাদেশ। মিরপুরে নিজের ২৬তম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নেমে ৩৭তম উইকেট শিকার করেন ফিজ। কোনও এক মাঠে যা কোন বোলারের সর্বোচ্চ টি-টোয়েন্টি উইকেট। এর আগে শীর্ষে থাকা সাকিব মিরপুরেই নিয়েছেন ২৮ ম্যাচে ৩৬ উইকেট।
এই রেকর্ডে তৃতীয় স্থানে আছেন আরেক বাংলাদেশি পেসার আল আমিন হোসেন। ১৪ ম্যাচ খেলে মিরপুরে তার শিকার ২৭ উইকেট। চতুর্থতে আছেন পাকিস্তানের পেসার সোহেল তানভীর। দুবাইয়ে ১৫ ম্যাচে ২২ উইকেট নিয়েছেন তিনি। তালিকার পঞ্চম স্থানে থাকা উগান্ডার ভারতীয় পেসার দীনেশ নাকরানি কিগালি ক্রিকেট স্টেডিয়ামে শিকার করেছেন ২০টি উইকেট।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com