shopner bd
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
×

জানুয়ারিতে বিপিএল, কমছে দলের সংখ্যা

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৩ নভেম্বর ২০২১, ১৭:১৬

জানুয়ারিতে বিপিএল, কমছে দলের সংখ্যা

আগামী ২০ জানুয়ারি থেকে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসর। করোনা বিরতি কাটিয়ে দেশের সবথেকে বড় এই ফ্র্যাঞ্জাইজি লিগ এবার আরও সংক্ষিপ্ত হচ্ছে।

এই আসরকে সামনে রেখে ফ্রাঞ্জাইজি চেয়ে বিজ্ঞপ্তিও দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আর নির্ধারিত ওই সময়ের জন্য ফাঁকা রাখা হয়েছে ক্রিকেট ক্যালেন্ডারের সময়। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি পরিচালক জালাল ইউনুস। 

তিনি বলেন, 'আমরা তো অবশ্যই বিপিএল করব। অষ্টম সংস্করণের জন্য ফাঁকা জায়গা আগেই জানিয়ে দেওয়া হয়েছে- ২২ জানুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি। ইতোমধ্যে এক্সপ্রেশন অব ইন্টারেস্টের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আগ্রহী ফ্র্যাঞ্চাইজিরা আবেদন করতে পারবে। '

সবশেষ আসরে সাত ফ্র্যাঞ্জাইজি নিয়ে অনুষ্ঠিত হয়েছিল বিপিএল। তবে এবারের আসরে কমতে যাচ্ছে দলের সংখ্যা। আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততাকে মাথায় রেখে সংক্ষিপ্ত করা হচ্ছে এবারের সূচি। 

জালাল ইউনুস বলেন। 'ছয়টি ফ্র্যাঞ্চাইজির জন্য আমরা চেয়েছি। আমাদেরও ইচ্ছা ছিল ছয়টির বেশি ফ্র্যাঞ্চাইজি রাখার। কিন্তু বেশি নিতে পারছি না- আমাদের ব্যস্ত আন্তর্জাতিক সূচি আছে। এবার এটা সম্ভব নয়।'

গতবার করোনার কারণে এক মাঠেই অনুষ্ঠিত হয়েছিল সব ম্যাচ। তবে এবার পরিকল্পনা রয়েছে একাধিক আসরে আয়োজনের, 'করোনা পরিস্থিতি এখন ভালো। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ একটি ভেন্যুতে হয়েছিল। পরিস্থিতি ভালো থাকলে দুটি বা তিনটি ভেন্যু রাখতে পারি।'

ফ্র্যাঞ্চাইজিদের জন্য বিসিবি যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, তাতে বিপিএল আয়োজনের তারিখ ধরা হয়েছে ২০ জানুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি। আগ্রহী ফ্র্যাঞ্চাইজিরা আবেদন করতে পারবে আগামী ৫ ডিসেম্বর পর্যন্ত।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।