shopner bd
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
×

নারিন-প্লেসি-মঈন আলী খেলবেন কুমিল্লার হয়ে

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১২ ডিসেম্বর ২০২১, ১৬:০১

নারিন-প্লেসি-মঈন আলী খেলবেন কুমিল্লার হয়ে

দল চূড়ান্ত না হলেও শুরু হয়ে গেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রস্তুতি। অষ্টম আসরে এক দলে তামিম ইকবাল আর ফাফ ডু প্লেসির খেলার স্বপ্নটা বাস্তবরূপ পেতে চলেছে। প্রথমবারের মতো এই টুর্নামেন্টে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলবেন দক্ষিণ আফ্রিকান তারকা।

টুর্নামেন্টের দুইবারের চ্যাম্পিয়ন দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স এরই মধ্যে বেশ কয়েকজন তারকা ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে। শনিবার (১১ ডিসেম্বর) এই বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কর্নধার নাফিসা কামাল।

এসময় নাফিসা বলেন, 'বিসিবি থেকে বলা হয়েছে এক মাসের বিপিএল। ছয়টি দল থাকবে। তিনজন বিদেশি খেলোয়াড় নেয়া যাবে। সেই অনুযায়ী আমরা কাজ করছি। আমরা সেই তিনটি সাক্ষরই করেছি। সুনীল নারিন, ফাফ ডু প্লেসি ও মঈন আলীকে আমরা নিশ্চিত করেছি।'

সবকিছু ঠিক থাকলে আগামী ২০ জানুয়ারি পর্দা উঠতে পারে বিপিএলের। বিপিএলে দল নিতে আগ্রহী আগ্রহী আট প্রতিষ্ঠানের সঙ্গে রবিবার (১২ ডিসেম্বর) থেকে বৈঠকে বসবে বিসিবি কর্তারা। জানুয়ারির বিপিএলের আগে এ মাসেই অনুষ্ঠিত হওয়ার কথা প্লেয়ার্স ড্রাফট।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।