shopner bd
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
×

সাকিবের একাদশে তামিম-মাশরাফি

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৩ ডিসেম্বর ২০২১, ১৯:৪৪

সাকিবের একাদশে তামিম-মাশরাফি

১৫ বছর যাবত দেশের ক্রিকেটের প্রতিনিধিত্ব করে আসছেন সাকিব আল হাসান। নানান চড়াই-উতরাই শেষে তিনিই দেশের ক্রিকেটের এখন পর্যন্ত সেরা তারকা। খেলেছেন নানান অধিনায়কের অধীনে, নিজেও করেছেন অধিনায়কত্ব। তবে এই সাকিবের পছন্দের একাদশ কেমন?

সম্প্রতি এক ফেসবুক লাইভে এসেছিলেন দেশসেরা এই অলরাউন্ডার। সেখানে উপস্থাপকের প্রশ্নের জবাবে জানিয়েছেন নিজের পছন্দের একাদশ। যেখানে অধিনায়ক করা হয়েছে হাবিবুল বাশারকে। ঠাই পেয়েছেন তামিম ইকবাল। আর পেস বিভাগে মোস্তাফিজুর রহমানের সঙ্গী রুবেল হোসেন।

সাকিব বলেন, 'হঠাৎ করে এভাবে ১১ জনের নাম বলাটা কঠিন। তারপরেও যদি শুরু করি তাহলে ওপেনার থেকে প্রথমে তামিম, সেকেন্ড ওপেনার জাভেদ ওমর বেলিম। তিনে আশরাফুল, চারে সাকিব আল হাসান।'

'পাঁচে মুশফিকুর রহিম, ছয়ে মাহমুদুল্লাহ রিয়াদ, সাতে মোহাম্মদ রফিক। আটে মাশরাফি বিন মোর্ত্তজা, হাবিবুল বাশার ক্যাপ্টেন। দুই পেসার রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান।'- সাকিব যোগ করেন।

সাকিবের পছন্দের একাদশ

হাবিবুল বাশার (অধিনায়ক), তামিম ইকবাল, জাভেদ ওমর বেলিম, মোহাম্মদ আশরাফুল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মোহাম্মদ রফিক, মাশরাফি বিন মোর্ত্তজা, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।