shopner bd
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
×

রশিদ খানরা ঢাকায় আসবেন ফেব্রুয়ারিতে

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৪ ডিসেম্বর ২০২১, ১৬:৩৩

রশিদ খানরা ঢাকায় আসবেন ফেব্রুয়ারিতে

বাংলাদেশের বিপক্ষে সীমিত ওভার ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে আফগানিস্তান। এই লক্ষ্যে রশিদ খানরা ফেব্রুয়ারিতে বাংলাদেশে আসবেন।

ফেব্রুয়ারি-মার্চব্যাপী সিরিজে তিনটি একদিনের ম্যাচ ও দুটি টি-টোয়েন্টি ম্যাচে অংশ নেবে দুদল।

মঙ্গলবার আগামী দুই বছরের জন্য দ্বিপক্ষীয় সিরিজের পরিকল্পনা প্রকাশ করেছে আফগানিস্তান।

সেটির বরাত দিয়ে ক্রিকবাজের খবরে বলা হয়েছে, আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) পরিকল্পনা অনুযায়ী দেশটি আগামী বছর বাংলাদেশ সফরে আসবে।

সফরে মোট পাঁচটি খেলবেন তারা। আইসিসি ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগের অংশ হিসেবে থাকছে তিনটি ওয়ানডে ম্যাচ। এ ছাড়া দুটি টি-টোয়েন্টি ম্যাচেও মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান।
 
ম্যাচের নির্দিষ্ট দিনক্ষণ জানানো না হলেও বলা হয়েছে ফেব্রুয়ারি-মার্চে সিরিজটি মাঠে গড়াবে। ধারণা করা হচ্ছে- বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষ হওয়ার পর অর্থাৎ ২০ ফেব্রুয়ারির পর শুরু হবে এই দ্বিপক্ষীয় সিরিজটি।

সবশেষ ২০১৯ সালে বাংলাদেশ সফরে এসেছিল আফগানিস্তান ক্রিকেট দল। সেই সফরে বাংলাদেশের বিপক্ষে একটি টেস্ট ম্যাচ ও জিম্বাবুয়ে-বাংলাদেশের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ খেলেছিল আফগানিস্তান।

বাংলাদেশ সফর শেষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ভারতে যাবে আফগানিস্তান। মে-জুনে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি খেলে জুলাই-আগস্টে আয়ারল্যান্ড সফরে একটি টেস্ট পাঁচটি ওয়ানডে খেলতে যাবে দলটি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।