স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ২৮ ডিসেম্বর ২০২১, ১৫:৪৪
আম্পায়ার করোনা আক্রান্ত হওয়ায় ম্যাচ বাতিল। অদ্ভূত কারণে যুব এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি হয়েছে টাইগার যুবাদের। তবে নেট রান রেটের সুবাদে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে পৌঁছেছে টাইগার যুবারা। যেখানে তাদের প্রতিপক্ষ ভারত।
শারজাহতে গ্রুপ 'বি' এর শেষ ম্যাচে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমেছিল বাংলাদেশ। ম্যাচ পরিত্যক্ত ঘোষণার আগে বাংলাদেশ দলের সংগ্রহ ছিল ৪ উইকেট হারিয়ে ১৩০ রান। আরিফুল ইসলাম ১৯ ও মোহাম্মদ ফাহিম ২৭ রান নিয়ে অপরাজিত ছিলেন।
এদিন ভালো শুরু হয়নি লাল-সবুজের। দলীয় ৪ রানে ওপেনার ইফতেখার হোসেন ইফতির উইকেট হারায় বাংলাদেশ। এরপর দলের হাল ধরেন মাহফুজুল ইসলাম ও প্রান্তিক নওরোজ নাবিল। মাহফুজুল আউট হন ৪ রান করে।
একপ্রান্ত আগলে রেখে ৬৪ বলে ৪৫ রান করেন নাবিল। আইচ মোল্লা আউট হন ২৪ রান করে। লঙ্কানদের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন ত্রাভিন ম্যাথিউ ও দুনিথ নেতমিকা। লঙ্কানদের সমান ৫ পয়েন্ট থাকলেও রান রেটের হিসেবে গ্রুপ সেরা নির্বাচিত করা হয়েছে বাংলাদেশকে।
সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ গ্রুপ 'এ'র রানার্স আপ ভারত। যুব এশিয়া কাপ খেলতে যাওয়ার আগে ভারতের মাটিতে ভারতকে হারিয়েছিল রকিবুলরা। আগামী ৩০ ডিসেম্বর সেমিফাইনালে ভারতের মোকাবেলা করবে বাংলাদেশের যুবারা।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com