shopner bd
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
×

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন মোহাম্মদ হাফিজ

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৩ জানুয়ারি ২০২২, ১৪:০৮

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন মোহাম্মদ হাফিজ

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন মোহাম্মদ হাফিজ। ২০০৩ সালে বাংলাদেশের বিপক্ষে টেস্ট ক্রিকেট দিয়ে অভিষেক হয়েছিল এই ৪১ বছর বয়সী অলরাউন্ডারের।

আসন্ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দলে জায়গা হয়নি হাফিজের। তখন থেকেই অনিশ্চিত ছিল জাতীয় দলে তার ভবিষ্যৎ। এবার আনুষ্ঠানিকভাবে ১৮ বছরের ক্যারিয়ারে সমাপ্তি টানলেন সাবেক এই পাকিস্তান অধিনায়ক।

সোমবার (৩ জানুয়ারি) জিও নিউজের বরাতে তার অবসরের ঘোষণা নিশ্চিত করা হত। উল্লেখ্য, ২০১৮ সালে টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিয়েছিলেন এই ক্রিকেটার। ২০০৩ এ অভিষেক হলেও নানান কারণে ২০১১ সালের আগে তিন ফরম্যাটে কখনোই নিয়মিত ছিলেন না হাফিজ।

পাকিস্তানের হয়ে সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের দলেও ছিলেন হাফিজ। সেবারও জায়গা পেয়েছিলেন নানান তর্ক-বিতর্কের পরে। নানান সময়ে দল থেকে উপেক্ষিত হওয়ার কারণ তার বাড়তে থাকা বয়স। যদিও পাকিস্তান সুপার লিগের শেষ আসরেও ব্যাটে-বলে দুর্দান্ত ছিলেন এই ক্রিকেটার।

ক্যারিয়ারে পাকিস্তানের হয়ে ৩৯২টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন হাফিজ। করেছেন ১২ হাজার ৭৮৯ রান, শিকার করেছেন ২৫৩ উইকেট। এর মধ্যে টেস্ট খেলেছেন ৫৫টি, ওয়ানডে ২১৮টি এবং টি-টোয়েন্টি খেলেছেন ১১৯টি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।