shopner bd
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
×

মেসি বার্গার পাবেন ১ হাজার টাকায়

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৯ জানুয়ারি ২০২২, ১৫:৫৯

মেসি বার্গার পাবেন ১ হাজার টাকায়

মার্চের শুরু থেকে চালু হচ্ছে আর্জেন্টাইন তারকা ফুটবলার লিওনেল মেসির নামের বার্গার। হার্ড রক ক্যাফে নামের রেস্টুরেন্ট থেকে ‘মেসি বার্গার’ নামের ওই খাবারটি পাওয়া যাবে। মোট ১০টি উপাদান দিয়ে এটি তৈরি করা হয়েছে। গত বছরই হার্ড রক ক্যাফে নামের ওই রেস্টুরেন্টের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন মেসি।

মার্চের শুরু থেকে সব জায়গায় পাওয়া গেলেও ইতোমধ্যেই দুই জায়গায় মেসি হামবার্গার বিক্রি শুরু করেছে হার্ড রক ক্যাফে। যুক্তরাষ্ট্রের মিয়ামি ও ফ্লোরিডার হলিউডে বিক্রি শুরু হয়েছে পরীক্ষামূলকভাবে।

এখনও পর্যন্ত যদিও সঠিক দাম জানা যায়নি বার্গারটির। কিন্তু ট্রায়ালের সময় ১১.৯৫ টাকায় বিক্রি হয়েছে এটি। বাংলাদেশি টাকায় যা এক হাজার টাকার বেশি। দুইটি বিফ প্যাট্টিসের সঙ্গে বার্গারে থাকছে, চিজ, স্লাইজড চোরিজো, লাল পেয়াঁজ, লেটুস পাতা, টমেটো ও হার্ড রকের বিশেষ সস।

মেসির সঙ্গে চুক্তির খবরটি জানিয়ে হার্ড রক ইন্টারন্যাশনালের সিওও জন লুকাস বলেছেন, ‘পৃথিবী বিখ্যাত ফুটবলারের সঙ্গে চুক্তি করতে পারাটা আমাদের জন্য গর্বের। হার্ড রক ক্যাফের বার্গার তাকে সঙ্গে নিয়ে পরের পর্যায়ে নিতে আমরা তার সঙ্গে চুক্তিটি করেছি।’

বার্গারটি কবে নাগাদ পাওয়া যাবে এ বিষয়ে তিনি বলেছেন, ‘আমরা এখন আপাতত ফ্লোরিডায় মেসি বার্গার চালু করেছি। মার্চের শুরুতেই পুরো পৃথিবীজুড়ে আমাদের সব ব্রাঞ্চে এটি পাওয়া যাবে।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।