shopner bd
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩
×

টানা দ্বিতীয় ম্যাচে নারী ক্রিকেট দলের জয়

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৯ জানুয়ারি ২০২২, ১৭:১১

টানা দ্বিতীয় ম্যাচে নারী ক্রিকেট দলের জয়

কমনওয়েলথ গেমসের বাছাইপর্বের খেলায় টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। কুয়ালালামপুরে কেনিয়াকে ৮০ রানের বড় ব্যবধানে হারিয়েছে নিগার সুলতানার দল।

বুধবার (১৯ জানুয়ারি) মালয়েশিয়ার কিনরারা ওভাল গ্রাউন্ডে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় কেনিয়া। প্রথমে ব্যাট করতে নেমে ছয় উইকেট হারিয়ে ২০ ওভারে ১২৫ রান তোলে বাংলাদেশ।

বাংলাদেশের হয়ে ঋতু করেছেন সর্বোচ্চ ৩৯ রান। আর সালমা ও হ্যাপির ব্যাটে এসেছে ৩৩ রান করে।

জবাবে ব্যাট করতে নেমে ১২.৪ ওভারে মাত্র ৪৫ রান করেই গুটিয়ে যায় কেনিয়া। তাদের পক্ষে সর্বোচ্চ ইনিংস খেলেন শ্যারন জুমার। তিনি খেলেন ২০ বলে ২৪ রানের ইনিংস।

বাংলাদেশের পক্ষে ১২ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন নাহিদা। এছাড়াও সানজিদা আক্তার মেঘলা ও সুরাইয়া আজমিন নিয়েছেন একটি করে উইকেট।

এর আগে বাছাই পর্বের প্রথম ম্যাচে স্বাগতিক মালয়েশিয়াকে ৮ উইকেটে হারিয়েছিল টাইগ্রেসরা।

বাছাই পর্বে বাংলাদেশের পরবর্তী ম্যাচ আগামী ২৩ জানুয়ারি স্কটল্যান্ডের বিপক্ষে।

স্কোরলাইন:

বাংলাদেশ: ২০ ওভারে ১২৫/৬ (ঋতু ৩৯, সালমা ৩৩) 

কেনিয়া: ১২.৪ ওভারে ৪৫ (জুমা ২৪, আবেল ৯)

ফলাফল: বাংলাদেশ ৮০ রানে জয়ী

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।