shopner bd
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
×

বর্ষসেরা ওয়ানডে একাদশে সাকিব-মুস্তাফিজ-মুশফিক

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২০ জানুয়ারি ২০২২, ১৯:৫৫

বর্ষসেরা ওয়ানডে একাদশে সাকিব-মুস্তাফিজ-মুশফিক

টি-টোয়েন্টিতে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি ছিলেন মুস্তাফিজুর রহমান। ওয়ানডেতে জায়গা পেলেন তিন জন। ২০২১ সালে এই ফরম্যাটের বর্ষসেরা একাদশ ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যেখানে জায়গা পেয়েছেন বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম, অলরাউন্ডার সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমান।

বাংলাদেশ ছাড়াও পাকিস্তান থেকে সুযোগ পেয়েছেন দুজন ক্রিকেটার। অধিনায়কও করা হয়েছে দেশটির নেতৃত্ব দেওয়া বাবর আজম। তার সঙ্গে সুযোগ পেয়েছেন মিডল অর্ডার ব্যাটসম্যান ফখর জামান।

বিবেচিত সময়ে বাংলাদেশের হয়ে ৯টি ওয়ানডে ম্যাচে মাঠে নেমেছেন সাকিব আল হাসান। যেখানে ৩৯.৫৭ গড়ে তিনি করেছেন ২৭৭ রান। বল হাতের পারফরম্যান্সেও উজ্জ্বল ছিলেন সাকিব। ১৭.৫২ গড়ে তিনি নিয়েছেন ১৭ উইকেট। ২০২১ সালের শুরুতে হওয়া ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সেরা খেলোয়াড়ের পুরস্কারও জেতেন সাকিব।

২০২১ সালে ব্যাট হাতে বাংলাদেশের জন্য ধারাবাহিকভাবে পারফরম করেছেন মুশফিকুর রহিমও। সাকিবের মতো তিনিও এ বছর বাংলাদেশের হয়ে ৯টি ম্যাচে মাঠে নামেন। এক সেঞ্চুরিসহ ৫৮.১৪ গড়ে তিনি করেন ৪০৭ রান।

সাদা বলের ক্রিকেটে বাংলাদেশের ভরসার নাম মুস্তাফিজুর রহমান। ২০২১ সালেও তার ব্যতিক্রম হয়নি। এই পেসার ডেথ বোলিংয়ে ছিলেন দুর্দান্ত। ১০ ম্যাচ খেলে ২১.৫৫ গড়ে তিনি নিয়েছেন ১৮ উইকেট। ওভার প্রতি রান দিয়েছেন কেবল ৫.০৩ গড়ে।

সেরা একাদশ :

পল স্টার্লিং (আয়ারল্যান্ড), জেনেম্যান মালান (দক্ষিণ আফ্রিকা), বাবর আজম (অধিনায়ক) (পাকিস্তান), ফখর জামান (পাকিস্তান), রাসি ভ্যান ডের ডুসেন (দক্ষিণ আফ্রিকা), সাকিব আল হাসান (বাংলাদেশ), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক) (বাংলাদেশ), ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা), সিমি সিং (আয়ারল্যান্ড), দুশমন্ত চামেরা (শ্রীলঙ্কা), মুস্তাফিজুর রহমান (বাংলাদেশ)।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।