shopner bd
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩
×

টাইগাররা দেশে ফিরছেন রবিবার

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৬ জুলাই ২০১৯, ১১:১৯

বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৯৪ রানে হেরেছে টাইগাররা। রবিবার দেশে ফিরবেন টাইগাররা। বাংলাদেশ সময় বিকাল ৫টা ২০ মিনিট রাজধানীর হযরত শাহজালাল (র.) বিমানবন্দরে অবতরণ করবে বাংলাদেশ দল। লন্ডন থেকে শনিবার স্থানীয় সময় সকাল ১০টা ৩০ মিনিট (বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩০ মিনিটে) এমিরেটসের ফ্লাইটে বাংলাদেশের উদ্দেশে রওনা হবে দল। যাত্রাপথে দুবাইতে ট্রানজিট করে পরে ঢাকায় আসবেন তারা। এর আগে গত ১ মে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ ও বিশ্বকাপ খেলার উদ্দেশে দেশ ছাড়েন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। মাঝে কয়েকজন ক্রিকেটার দেশে ফিরলেও বেশিরভাগই প্রায় আড়াই মাসের মতো দেশ ছাড়া।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।