shopner bd
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩২
×

ইতিহাসে সেরা ১০ ব্যাটসম্যানের একজন সাকিব

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৬ জুলাই ২০১৯, ১১:২৬

বিশ্বকাপের চার আসর মিলে সাকিব আল হাসান ১১০০’র ওপর রান করেছেন। আর তাই বিশ্বকাপের ইতিহাসে সেরা ১০ ব্যাটসম্যানের একজন বনে গেলেন তিনি। গতকাল ইংল্যান্ডের খ্যাতনামা লর্ডস স্টেডিয়ামে খেলতে নামার আগে শীর্ষ ১০-এ উঠতে আরো ১৯ রান দরকার ছিল সাকিবের। পাকিস্তানের বিপক্ষে ম্যাচে নামার পর সেই মাইলফলকে পা রেখে ফেললেন তিনি। গতকালই তিনি আবারও চলতি বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় শীর্ষে উঠে এসেছেন। বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় এখনো সবার ওপরে আছেন শচিন টেন্ডুলকার। ১৯৯২ থেকে ২০১১—মোট ছয়টি বিশ্বকাপ খেলে তিনি করেন ২২৭৮ রান। এর পরের চারজন হলেন যথাক্রমে অস্ট্রেলিয়ার রিকি পন্টিং (১৭৪৩), শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা (১৫৩২), ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারা (১২২৫) ও দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স (১২০৭)। সেরা দশের বাকি চারজন হলেন ক্রিস গেইল (১১৮৬), সনাথ জয়সুরিয়া (১১৬৫), জ্যাক ক্যালিস (১১৪৮), তিলকরত্নে দিলশান (১১১২)।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।