স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ১১ ফেব্রুয়ারি ২০২২, ১৮:২০
বিপিএলের অষ্টম আসরের শুরু থেকেই বরিশাল-কুমিল্লার মধ্যে শীর্ষস্থান ধরে রাখা নিয়ে লড়াই চলছে। গত বুধবার সিলেটকে হারিয়ে ৯ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে ওঠার পাশাপাশি সবার আগে বিপিএলের প্লে অফ নিশ্চিত করে বরিশাল।
ঠিক পরের দিনে সেই সিলেটকে হারিয়েই ৮ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় দল হিসেবে প্লে অফ নিশ্চিত করে দুইবারের শিরোপাজয়ী দল কুমিল্লা।
শুক্রবার খেলা শুরুর আগে নয় ম্যাচে ৯, আট ম্যাচে ৮ আর নয় ম্যাচে ৮ পয়েন্ট করে নিয়ে প্লে অফের দৌড়ে ছিল ঢাকা, খুলনা ও চট্টগ্রাম।
কিন্তু এদিন নিজেদের নবম ম্যাচে কুমিল্লার বিপক্ষে ১৮৯ রান তাড়ায় ৫৬ রানে হেরে বিপদে পড়ে যায় মুশফিকুর রহিমের নেতৃত্বাধীন খুলনা। তারা যদি শনিবার নিজেদের শেষ খেলায় কুমিল্লাকে হারিয়ের আজকের প্রতিশোধ নিতে না পারে তাহলে খুলনার বিদায় নিশ্চিত হয়ে যাবে।
তবে জিতলেও যে খুলনা সরাসরি প্লে অফে চলে যাবে তা হলফ করে বলা মুশকিল। কারণ দিনের আরেক ম্যাচে চট্টগ্রাম যদি সিলেটের বিপক্ষে জয় পায় তাহলে রান রেটে এগিয়ে থাকা দলটিই চলে যাবে প্লে অফে।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com