স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ১৩ ফেব্রুয়ারি ২০২২, ১৬:০৩
ভারতের বেঙ্গালুরুর হোটেল আইটিসি গার্ডেনিয়ায় চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসরের মেগা অকশন। গতকাল শনিবার শুরু হয়েছে এই নিলাম। দুই দিনের এই মেগা অকশন চলবে আজ রবিবার রাত পর্যন্ত। চলতি বছরের আইপিএল নিলামে প্রথম দিন বলা যায় ভালোই দল গড়েছে প্রীতি জিনতার পাঞ্জাব কিংস।
মায়াঙ্ক আগারওয়াল আর আর্শদীপ সিংকে রিটেনড করে ২০২২ আইপিএলের নিলামে নামে প্রীতি জিনতার দল। অনেকটা বেশিই টাকা নিয়ে নিলামে অংশ নেয় পঞ্জাব। নিলামের শুরুতেই শিখর ধাওয়ানকে ৮.২৫ কোটি টাকায় দলে নেয় পাঞ্জাব। এরপর কাগিসো রাবাদাকে ৯.২৫ কোটি টাকা, জনি বেয়ারস্টোকে ৬.৭৫ কোটি টাকায় কিনে নেয় দলটি। ব্যাটিং-বোলিং উভয় দিক দিয়েই নিলামের শুরুতে বেশ শক্ত দল হল পঞ্জাব কিংস। বেয়ারস্টো ওপেনিং ব্যাটার, উইকেটকিপার। ওপেনিংয়ে রয়েছে মায়াঙ্ক আগারওয়াল আর শিখর ধাওয়ানও। ফলে টপ অর্ডারে অনেক ভারসাম্য এল।
রাহুল চাহারকে ৫ কোটি ২৫ লক্ষ টাকায় নেয় পাঞ্জাব। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে বিগত কয়েক বছর ধরেই দুরন্ত পারফর্ম করার পর নজরে আসেন রাহুল চাহার। দলের কোচ অনিল কুম্বলে। তিনিই রত্ন চিনতে ভুল করেননি। সুযোগ বুঝেই চাহারকে ছিনিয়ে নেন তিনি। গত আইপিএলেই প্রীতির দলে অভিষেক হয়েছিল শাহরুখ খানের। এবারের নিলামেও তিনি ছিলেন অন্যতম আকর্ষণ। শুরু থেকেই চেন্নাই সুপার কিংস ঝাঁপায় শাহরুখকে দলে নিতে। মাঝে একবার আগ্রহ দেখায় কলকাতা নাইট রাইডার্সও। কিন্তু শেষ পর্যন্ত বাজিমাত পাঞ্জাব কিংসের।
এছাড়া প্রভসিমরন সিংকে ৬০ লাখ টাকা, জীতেশ শর্মাকে ২০ লাখ টাকায় কেনে পঞ্জাব। হরপ্রীত ব্রারকে ৩.৮ কোটি টাকায় নেয় তারা। গত আইপিএলেই চমক দেন এই স্পিনার। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরের বিরুদ্ধে দুরন্ত পারফর্ম করেন হরপ্রীত ব্রার। ২৫ লাখ টাকায় পেসার ঈশান পোড়েলকে নিজেদের দলে রেখে দিল পাঞ্জাব কিংস। আজ রবিবার নিলামের দ্বিতীয় দিনে আরও কয়েকজন ইউটিলিটি ক্রিকেটারকে তুলে নিতে তৈরি পাঞ্জাব কিংস। প্রীতির দলের ঝুলিতে এখনও বরাদ্দ আছে ২৮.৬৫ কোটি টাকা।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com