shopner bd
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩
×

বুধবার থেকে মিলবে টি-টোয়েন্টি সিরিজের টিকিট

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০১ মার্চ ২০২২, ১৬:৫৯

বুধবার থেকে মিলবে টি-টোয়েন্টি সিরিজের টিকিট

ওয়ানডে সিরিজে বাংলাওয়াশের সুযোগ পেয়েও শেষ ম্যাচে বাজে ব্যাটিং-বোলিং ও ফিল্ডিংয়ের ফলে তার আর হয়ে ওঠেনি। তাই সন্তুষ্ট থাকতে হয়েছে ২-১ ব্যবধানে সিরিজ জয় নিয়েই। আফগানদের বাংলাওয়াশ করলে সুযোগ ছিল পাকিস্তানকে পেছনে ফেলার কিন্তু তার অতৃপ্ততা থেকেই গেল।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে এবার অপেক্ষা টি-টোয়েন্টি সিরিজের। আগামী ৩ মার্চ মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথমটি। দ্বিতীয়টি একই মাঠে হবে ৫ মার্চ। চট্টগ্রামের মতো এ সিরিজেও মাঠে বসে খেলা দেখতে পারবে দর্শকরা। তবে ধারণ সংখ্যার কতভাগ দর্শক উপস্থিতি থাকবে তা জানায়নি বিসিবি। এদিকে টিকিট বিক্রির সময়, স্থান ও মূল্য তালিকা প্রকাশ করেছে বিসিবি।

বিসিবি জানিয়েছে, ম্যাচের আগের দিন ও ম্যাচের দিনও টিকিট পাওয়া যাবে। টিকিট বিক্রি করা হবে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে। সিরিজকে ঘিরে ৫ ধরণের টিকিট ছাড়া হচ্ছে। বুধবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পাওয়া যাবে টিকিট।

টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ দেখতে সর্বনিম্ন টিকিটের মূল্য ধরা হয়েছে ইস্টার্ন গ্যালারি ১০০ টাকা। এছাড়া নর্থ ও সাউথস্ট্যান্ড ১৫০, ক্লাব হাউজ ৩০০, ভিআইপি স্ট্যান্ড ৫০০ ও গ্র্যান্ডস্ট্যান্ডের টিকিটের দাম ধরা হয়েছে ১ হাজার টাকা।

বাংলাদেশ-আফগানিস্তান টি-টোয়েন্টি সিরিজ সূচি
১ম টি-টোয়েন্টি- ৩ মার্চ (দুপুর ৩টা)
২য় টি-টোয়েন্টি- ৫ মার্চ (দুপুর ৩টা)

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।