shopner bd
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩
×

প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের কাছে শেষ মুহূর্তে বাংলাদেশের পরাজয়

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০২ মার্চ ২০২২, ১৯:২৯

প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের কাছে শেষ মুহূর্তে বাংলাদেশের পরাজয়

একদিন পর মাঠে গড়াতে যাচ্ছে আইসিসি ওয়ানডে নারী বিশ্বকাপ। প্রথম দিনই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ অভিযান। তার আগে প্রস্তুতি পর্বে দুই ম্যাচ খেললেও একটিতেও জয়ের দেখা পায়নি। পাকিস্তানের বিপক্ষে সুযোগ আসলেও তা কাজে লাগাতে ব্যর্থ বাংলাদেশ নারী ক্রিকেট দল। শেষ মুহূর্তে বৃষ্টি আইনে নিগাররা হেরেছে ৭ রানে।

নিউজিল্যান্ডের লিংকনে টস জিতে ব্যাট করতে নামে পাকিস্তান। বৃষ্টির কারণে ম্যাচ নেমে আসে ৪২ ওভারে। নির্ধারিত ৪২ ওভারে ৭ উইকেট হারিয়ে পাকিস্তান তোলে ১৯৯ রান। জবাবে বৃষ্টি আইনে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ২০২ রানের। কিন্তু বাংলাদেশ ৪১.২ ওভারে অলআউট হয়েছে ১৯৪ রানে। ফলে ৭ রানের পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের।

আগে ব্যাট করা পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৪৫ রান করেন আলিয়া রাজ। এছাড়া জাভেরিয়া খান ৪৪, বিসমাহ মারুফ ৩২ ও ফাতিমা সানা ২৯ রানের ইনিংস খেলেন। বাংলাদেশের হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন ফারিহা তৃষ্ণা ও রিতু মনি।

বৃষ্টি আইনে বাংলাদেশের নতুন টার্গেট দাঁড়ায় ২০২ রান। নতুন টার্গেটে ব্যাটিংয়ে নেমে দলীয় ২৯ রানেই শামীমা সুলতানা ও শারমিন আকতারকে হারিয়ে ফেলে টাইগ্রেসরা। তৃতীয় উইকেটে নিগার সুলতানাকে নিয়ে ৪২ রানের জুটি গড়েন ফারজানা হক। ব্যক্তিগত ১৫ রান করে নিগার ফিরলেও রুমানাকে নিয়ে বাংলাদেশকে এগিয়ে নেন ফারজানা। রুমানা ৩০ রান করে বিদায় নিলে ভাঙে ৪৯ রানের জুটি। সুবহানা মুস্তারি ও সালমা খাতুন দ্রুত ফিরলে বাংলাদেশের আশার প্রদীপ হয়ে ছিলেন ফারজানা হক।

৭ম উইকেটে রিতু মনিকে নিয়ে ফারজানা ২৬ রানের জুটি গড়েন। রিতু ১৩ রান করে আউট হওয়ার পর দ্রুত ফিরে যান ফারজানাও। তার ব্যাট থেকে আসে ৯৫ বলে ৬ চারে ৭১ রানের ইনিংস। তার বিদায়ের পর আর জেতা হয়নি টাইগ্রেসদের। শেষ পর্যন্ত ৪ বল বাকি থাকতেই ১৯৪ রানে গুটিয়ে যায় তারা। পাকিস্তানের হয়ে ফাতিমা সানা ৪টি ও নাশরা সান্ধু ৩টি উইকেট।

এর আগে ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও হেরেছিলো তারা। শনিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ অভিযান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।