shopner bd
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
×

ইউক্রেন যুদ্ধে ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় রুশ টেনিস তারকা

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৩ মার্চ ২০২২, ২৩:৪৯

ইউক্রেন যুদ্ধে ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় রুশ টেনিস তারকা

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনে বিপদে পড়েছে খোদ রাশিয়ারই মানুষ। আরও স্পষ্ট করে বললে রুশ খেলোয়াড়রা। ক্রীড়াঙ্গনের বিভিন্ন নিষেধাজ্ঞায় কোনও টুর্নামেন্টেই তাদের অংশ নেওয়া হচ্ছে না! এই অবস্থায় নানা শঙ্কা উঁকি দিচ্ছে মনে। অনিশ্চিত অবস্থায় রুশ টেনিস তারকা দানিল মেদভেদেভও জানেন না আর টেনিস খেলা চালিয়ে যেতে পারবেন কিনা!

রাশিয়ার অন্য খেলোয়াড়দের মতো মেদভেদেভও রাশিয়ার পতাকার অধীনে খেলতে পারবেন না। তবে টেনিস কর্তৃপক্ষ বলছে, এবারের মতো ব্যক্তিগতভাবে তাদের অংশ নিতে আর বাধা নেই। কিন্তু মেদভেদেভের চাওয়া, ‘আসলে যা হচ্ছে সেসব নিয়ে কথা বলা কঠিন। আমি বিভিন্ন দেশে টেনিস খেলতে চাই।’

বছরের প্রথম মাস্টার্স ইভেন্ট ইন্ডিয়ান ওয়েলস শুরুর প্রাক্কালে মেদভেদেভ শঙ্কা প্রকাশ করেছেন নিজের ভবিষ্যৎ নিয়ে। বলেছেন, ‘আমি আসলে আমার খেলাটা তুলে ধরতে চাই। নিজের দেশে যা করছি, সেটাও তুলে ধরতে চাই। কিন্তু অবস্থা এখন যেমন, তাতে মনে হচ্ছে আমার খেলার উপায় বোধহয় এটাই।’  

রাশিয়ার আগ্রাসনে নিষিদ্ধ হয়েছেন অ্যাথলেট, ব্যাডমিন্টনসহ দেশটির অন্যান্য অঙ্গনের খেলোয়াড়রা। এমনকি বেইজিংয়ের শীতকালীন প্যারাঅলিম্পিকসেও কোনও রাশিয়ান নেই। এ অবস্থায় মেদভেদেভও কী মনে করেন টেনিস এই পথে হাঁটবে? জবাবে র‌্যাঙ্কিংয়ের এক নম্বর তারকার উত্তর, ‘বলা যাচ্ছে না। অনেকেই এমন সিদ্ধান্ত নিয়েছে। বিশেষ করে দলগত খেলায়। টেনিস হচ্ছে ব্যক্তিগত নৈপুণ্যের খেলা। একটা সম্ভাবনা থাকলেও আমি আশা করি সেটা হয়তো হবে না।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।