shopner bd
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
×

টেস্ট চ্যাম্পিয়নশিপে ওয়েস্ট উইন্ডিজকে পেছনে ফেলল বাংলাদেশ

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৫ মার্চ ২০২২, ১৪:২৩

টেস্ট চ্যাম্পিয়নশিপে উইন্ডিজকে পেছনে ফেলল বাংলাদেশ

ইংল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজের প্রথম টেস্ট ড্র করেছে ওয়েস্ট ইন্ডিজ। এই টেস্টে ধীরগতির ওভার রেটের কারণে শাস্তি পেয়েছেন ক্যারিবিয়ানরা।

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিল থেকে তাদের দুই পয়েন্ট কেটে নিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

ক্যারিবিয়ানরা দুই পয়েন্ট হারানোর ফলে পয়েন্ট টেবিলেও বাংলাদেশের নিচে নেমে গেছে ওয়েস্ট ইন্ডিজ।  মোট ১৪ পয়েন্ট ও শতকরা ২৩.৩৩ পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের অবস্থান এখন আট নম্বরে।

ক্যারিবিয়ানদের চেয়ে দুই পয়েন্ট পিছিয়ে থাকলেও শতকরা পয়েন্টে (২৫.০০) এগিয়ে থেকে সাত নম্বরে উঠে এসেছে বাংলাদেশ।

টেস্ট চ্যাম্পিয়নশিপে সবার ওপরে অস্ট্রেলিয়া। তাদের পয়েন্ট শতকরা ৭৭.৭৭। দ্বিতীয় স্থানে পাকিস্তান এবং তৃতীয় স্থানে দক্ষিণ আফ্রিকা। ভারত আছে টেবিলের চারে। পাঁচে শ্রীলংকা আর ছয় নম্বরে আছে বর্তমান টেস্ট চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড। শতকরা ১১.৬৭ পয়েন্ট নিয়ে নবম স্থানে আছেন ইংলিশরা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।