shopner bd
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
×

‘লক্ষ্য নেই, শুধুই ভালো লাগা থেকে খেলছি’

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৭ মার্চ ২০২২, ১৫:০৭

‘লক্ষ্য নেই, শুধুই ভালো লাগা থেকে খেলছি’

বাংলাদেশ দল ফেরার পরিকল্পনা আপাতত নেই মাশরাফী বিন মোর্ত্তজার। ২০২০ সালে ওয়ানডে দলের নেতৃত্ব ছাড়ার পর থেকে আর বিবেচনাও হননি জাতীয় দলে। বলা যায়, জাতীয় দল থেকে অনেকটা দূরে তিনি।

তবে ঘরোয়া লিগে নিয়মিতই খেলে যাচ্ছেন তিনি। সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগেও খেলেছেন মিনিস্টার ঢাকার হয়ে। ৪ ম্যাচে ৭টি উইকেট নিলেও চোটের কারণে শেষ পর্যন্ত খেলতে পারেননি তিনি।

বিপিএল শেষ করে গত মাসে ভারতে গিয়েছিলেন উন্নত চিকিৎসার জন্য। বলা হচ্ছিল, আবারও অস্ত্রোপচার করানো হবে। যদিও শেষ পর্যন্ত অস্ত্রোপচার করাননি তিনি। চিকিৎসা নিয়েই দেশে ফিরেছেন, খেলবেন লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল)।

বৃহস্পতিবার সকালে মিরপুরের একাডেমি মাঠে অনুশীলন করেন মাশরাফী। লম্বা সময় ধরে করেন ব্যাটিং-বোলিং অনুশীলন। কথা বলেন গণমাধ্যমের সঙ্গেও।

অস্ত্রোপচার না করিয়ে খেলতে নামাটা ঝুঁকি হয়ে যাবে কী না এমন প্রশ্নে মাশরাফী বলেছেন, ‘আমি ট্রিটমেন্ট করিয়ে এসেছি। সার্জারি করলে লম্বা সময়ের ব্যাপার। এ মুহূর্তে এডজাস্ট করে যত সময় খেলা যায়। এরপর বড় গ্যাপ আছে, (সীমিত ওভারের) ঘরোয়া ক্রিকেট তো নেই। এখন অপারেশন করালে হয়তো ডোমেস্টিক ক্রিকেট মিস হতো। এজন্য আর কি ম্যানেজ করে যতটুকু খেলা যায়।’

জাতীয় দল থেকে অনেকটা দূরে। বিপিএল, ডিপিএল খেললেও ব্যক্তিগত কোনও লক্ষ্য নেই বলে জানিয়ে দিয়েছেন নড়াইল এক্সপ্রেস।

‘আমার কোনো লক্ষ্য নেই। আমি আগেও বলেছিলাম। শুধুই ভালো লাগা থেকে খেলছি। ঢাকা লিগে অসংখ্য খেলোয়াড় আছে যারা হয়তো ১০-১৫ বছর খেলছে। তাদের আর লক্ষ্য অন্যদিকে নেই। কেউ রুজি-রুটির জন্য খেলে, কেউ ভালো লাগার জন্য খেলে। খেলাটাই আনন্দ তাদের কাছে, তাই খেলে। আমার কাছে খেলাটা সবসময় উপভোগের। দেখা যাক কতদিন খেলতে পারি।’

শুক্রবার বিকেএসপির ৩ নম্বর মাঠে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে ম্যাচ রয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জের। এই ম্যাচে খেলা নিয়ে মাশরাফী বলেছেন, ‘আমাদের ম্যাচ কালকে (শুক্রবার)। আশা করছি এখন পর্যন্ত (খেলবো)। বাকিটা মাঠে গিয়ে দেখা যাক।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।