স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ১৮ মার্চ ২০২২, ১৭:১৯
দক্ষিণ আফ্রিকা বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টসে হেরে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। সেঞ্চুরিয়নে বাংলাদেশ সময় আজ শুক্রবার (১৮ মার্চ) বিকেল পাঁচটায় মাঠে গড়িয়েছে ম্যাচ।
এই ম্যাচে বাংলাদেশকে হাতছানি দিচ্ছে ইতিহাস গড়ার। কেননা এই ম্যাচে জয়ের দেখা পেলে প্রথমবারের মতো সাউথ আফ্রিকার মাটিতে জয়ের দেখা পাবে লাল সবুজের জার্সিধারীরা।
আফগানিস্তানের বিপক্ষের শেষ ওয়ানডের একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। সেঞ্চুরিয়নের পেইস বান্ধব উইকেটে তিন পেইসার নিয়ে প্রোটিয়াদের বিপক্ষে নামছে বাংলাদেশ।
বাংলাদেশ দলের একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটকিপার), ইয়াসির আলি রাব্বি, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com