shopner bd
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
×

কাতার বিশ্বকাপে খেলতে পারবে না রাশিয়া

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৮ মার্চ ২০২২, ২৩:০৫

কাতার বিশ্বকাপে খেলতে পারবে না রাশিয়া

ইউক্রেনে হামলার দায়ে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল বিশ্ব ফুটবল নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। সেটা বহাল রাখল আন্তর্জাতিক ক্রীড়া আদালত (সিএএস)। শুক্রবার (১৮ মার্চ) এই রায় দিয়েছেন তারা। খবর আলজাজিরার।

গত ২৮ ফেব্রুয়ারি রাশিয়ার সব ক্লাব এবং জাতীয় দলকে ফুটবলের সবধরনের প্রতিযোগিতায় নিষিদ্ধ করে ফিফা ও উয়েফা। ফলে কাতার বিশ্বকাপ বাছাইপর্বের প্লে-অফ থেকে ছিটকে যায় রুশ জাতীয় দল।

পরে নিষেধাজ্ঞার বাতিল চেয়ে সর্বোচ্চ ক্রীড়া আদালতে আপিল করে রাশিয়া ফেডারেশন। তবে তাদের আবেদন খারিজ করে দিয়েছেন সিএএস।

ফলে আসন্ন বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফে খেলতে পারবে না রাশিয়া। এর মানে বিশ্বকাপেও খেলা হচ্ছে না তাদের। আগামী ২৪ মার্চ পোল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে খেলার কথা ছিল দলটির। ওই ম্যাচে জিতলে ২৯ মার্চ সুইডেন অথবা চেক রিপাবলিকের মুখোমুখি হতো তারা। কিন্তু তিনটি দলই রাশিয়ার বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানায়।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সশস্ত্র হামলা চালায় রাশিয়া। এরপর দেশটির ক্রীড়াক্ষেত্রে নিষেধাজ্ঞার খড়গ নেমে আসতে থাকে। ইতোমধ্যে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল সেন্ট পিটার্সবুর্গ থেকে প্যারিসে সরানো হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।