shopner bd
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩
×

এশিয়ার সেরা হয়ে সোনা জিতলেন রোমান-নাসরিন

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৯ মার্চ ২০২২, ১৪:৩১

এশিয়ার সেরা হয়ে সোনা জিতলেন রোমান-নাসরিন

দক্ষিণ আফ্রিকায় মুশফিক-তামিমদের জয়ের রেশ কাটতে না কাটতেই আরেকটি আনন্দের উপলক্ষ্য এনে দিলেন আরচ্যাররা। 

থাইল্যান্ডে এশিয়া কাপ আরচ্যারি স্টেজ-১ এ আজ (শনিবার) মিশ্র দলগত ইভেন্টের ফাইনালে ভারতকে হারিয়েছে বাংলাদেশ।

রোমান সানা-নাসরিন আক্তার জুটি ৫-৩ সেটে ভারতীয় জুটিকে হারায়। রোমান সানা তার ব্যক্তিগত রিকার্ভ ও পুরুষ রিকার্ভে ফাইনালে উঠতে ব্যর্থ হলেও মিশ্র বিভাগে স্বর্ণের স্বাদ পেলেন।

রোমানের আর স্বর্ণের সম্ভাবনা না থাকলেও ত্রিমুকুট পাওয়ার সম্ভাবনা আছে নাসরিনের। কিছুক্ষণ পর নাসরিন, দিয়া সিদ্দিকীদের নারী রিকার্ভ দল ভারতের মুখোমুখি হবে স্বর্ণের লড়াইয়ে। এরপর রয়েছে অল বাংলাদেশ ফাইনাল।

যেখানে দিয়া সিদ্দিকীর প্রতিপক্ষ নাসরিন আক্তার। এশিয়ান পর্যায়ে কোনো ফাইনালে বাংলাদেশের দুই ক্রীড়াবিদের উপস্থিতি এই প্রথম। ফলে সেই ফাইনালে স্বর্ন বাংলাদেশেই আসছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।