স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ১৯ মার্চ ২০২২, ১৫:২৭
দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবারের মতো ওয়ানডে ম্যাচ জিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। এ ঐতিহাসিক জয়ে বাংলাদেশ ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কোচ কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি।
এক অভিনন্দন বার্তায় প্রতিমন্ত্রী বলেন, দক্ষিণ আফ্রিকার মাটিতে তাদের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। আমি আশা করি, আগামী ম্যাচগুলোতেও বাংলাদেশ জয় লাভ করবে।
এর আগে শুক্রবার রাতে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে প্রোটিয়াদের বিপক্ষে মাঠে নামে তামিম ইকবালের দল। এই ম্যাচে ৩৭ রানের জয় পায় টাইগাররা। দেশটিতে আগে ১৯টি ম্যাচ খেললেও এই প্রথম জয়ের দেখা পেয়েছে তারা।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com