shopner bd
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
×

ওয়ার্নকে শেষ বিদায় দিলেন পরিবার ও বন্ধুরা

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২০ মার্চ ২০২২, ১৩:২৪

ওয়ার্নকে শেষ বিদায় দিলেন পরিবার ও বন্ধুরা

আগামী ৩০ মার্চ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) রাষ্ট্রীয়ভাবে বিদায় জানানো হবে অস্ট্রেলিয়ার কিংবদন্তি শেন ওয়ার্নকে। তার আগে রোববার (২০ মার্চ) শেষবারের মতো পরিবার ও কাছের বন্ধুরা বিদায় জানিয়েছেন এই লেগস্পিন জাদুকরকে।

৪ মার্চ থাইল্যান্ডের দ্বীপ কোহ সামুইয়ের এক লাক্সারি রিসোর্টে হার্ট অ্যাটাক করে মারা যান ওয়ার্ন। অস্ট্রেলিয়ায় আনার পর সেন্ট কিল্ডা ফুটবল ক্লাবের মাঠে পরিবার ও কাছের বন্ধুসহ মোট ৮০ জন সদস্যের উপস্থিতিতে শেন ওয়ার্নের শেষকৃত্যের অনুষ্ঠান আয়োজন করা হয়।

এ সময় ওয়ার্নির পরিবারের পক্ষ থেকে তার বাবা কিথ ও মা ব্রিজিট, ভাই জেসন এবং সন্তান ব্রুক, জ্যাকসন ও সামার উপস্থিত ছিলেন। এছাড়া ঘনিষ্ঠ বন্ধু ও সাবেক সতীর্থদের মধ্যে ছিলেন সাবেক টেস্ট অধিনায়ক মাইকেল ক্লার্ক, মার্ক টেলর, অ্যালান বোর্ডার, মার্ভ হিউজ, ইয়ান হিলি, মার্ক ওয়াহ এবং গ্লেন ম্যাকগ্রাসহ আরো অনেকে।

৩৩ বছর আগে ফুটবলার হওয়ার ইচ্ছায় প্রথম সেন্ট কিল্ডা ফুটবল ক্লাবে এসেছিলেন ওয়ার্ন। পরবর্তীতে যোগ দেন ক্রিকেট দলে। সেই ক্লাবেই শেষ বিদায়ের দিন ওয়ার্নের শেষকৃত্য উপলক্ষে স্তুতি বাক্য পাঠ করেন তারই বন্ধু ও টিভি ব্যক্তিত্ব এডি ম্যাকগ্যায়ার।

ওয়ার্নের বিদায়ের দিন সেন্ট কিল্ডা ক্লাবের সভাপতি পল রায়ানও কিংবদন্তির বিদায়ে শোক জানিয়েছেন। তিনি বলেন, ‘ক্লাবের ১৬৮ বছরের ইতিহাসের সেরা ক্রিকেটার শেন। কিন্তু এই ক্লাব ও সমর্থকদের অনেকেরই খুব কাছের বন্ধু তিনি, এটাও অনেক গুরুত্বপূর্ণ। শেনকে আমরা অনেক মিস করব কিন্তু তাঁর পরিবার ও সন্তানদের এখন কেমন লাগছে, তা চিন্তা করে আমাদের নিজেদের ক্ষতির আলোচনাটা একটু খেয়াল রাখব।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।