shopner bd
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩
×

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ে হারল বাংলাদেশ

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৫ মার্চ ২০২২, ১৫:০১

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ে হারল বাংলাদেশ

এর আগে কখনোই অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডেতে খেলেনি বাংলাদেশের মেয়েরা। বিশ্বকাপের মঞ্চেই প্রথম দেখা। শক্তিমত্তায় বিশাল ফাঁরাক। ছয়বারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া আর বাংলাদেশ এবারই প্রথমবার খেলতে গেছে বিশ্বকাপে। এমন শক্তিশালী প্রতিপক্ষকেই কাঁপিয়ে দিয়েছিল টাইগ্রেসরা, জাগিয়েছিল জয়ের আশাও। কিন্তু শেষ পর্যন্ত হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাদের।

শুক্রবার (২৫ মার্চ) ওয়েলিংটনের বেসিন রিজার্ভে টস হেরে আগে ব্যাট করতে নামে বাংলাদেশের মেয়েরা। বৃষ্টির কারণে ছোট হয়ে আসে ম্যাচের পরিধি, প্রতি দল ব্যাট করবে ৪৩ ওভার করে। বাংলাদেশ ৬ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৩৫ রান। অস্ট্রেলিয়া ৬৫ বল ও হাতে ৫ উইকেট রেখে জয় তুলে নেয়।

বাংলাদেশের দেয়া সহজ লক্ষ্যে ব্যাট করতে নেম উদ্বোধনী জুটিতে ২২ রান পায় অজিরা। এলিসা হিলিকে বিদায় করে জুটি ভাঙেন সালমা খাতুন। পরের ওভারেই মেগ ল্যানিংকে বোল্ড করেন সালমা। ঠিক তারপরের ওভারেই র‍্যাচেল হেইনসকে শিকার করে অস্ট্রেলিয়াকে ভীষণ চাপে ফেলে দেন সালমা খাতুন। ২৬ রানে ৩ উইকেট হারায় অস্ট্রেলিয়া।

খানিক বাদেই তাহলিয়া ম্যাকগ্রাথকে নাহিদা আক্তার ও গার্ডনারকে রুমানা আহমেদ সাজঘরের পথ দেখান। ৭০ রানেই অস্ট্রেলিয়ার ৫ উইকেট শিকার করে ম্যাচ জমিয়ে দেয় বাংলাদেশ। কিন্তু সতীর্থদের আসা-যাওয়া দেখতে দেখতেই একপ্রান্তে দাপুটে ব্যাটিং করতে থাকেন বেথ মুনি। শেষ পর্যন্ত অর্ধশতক তুলে নেন এই অজি ব্যাটার।

মুনির অর্ধশতকের সুবাদে ৫ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে অস্ট্রেলিয়া। ষষ্ঠ উইকেটে মুনি ও অ্যানাবেল সাদারল্যান্ড ৬৬ রানের অবিছিন্ন জুটি গড়েন।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ভালো শুরু এনে দেন মুরশিদা খাতুন ও শারমিন আক্তার। উদ্বোধনী জুটিতে তারা যোগ করেন ৩৩ রান। কিন্তু এই প্রারম্ভ ধরে রাখতে পারেনি বাংলাদেশ। ৩৩ রানে প্রথম উইকেট হারানোর পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাঘিনীরা। 

৯৫ রানের ভেতরে পাঁচটি উইকেট হারিয়ে ফেলে লাল-সবুজের প্রতিনিধিরা। ষষ্ঠ উইকেটে লতা মন্ডল ও সালমা খাতুন গড়েন ৩৭ রানের জুটি, তবে ছিল খুবই ধীরগতিতে। ৬৩ বলে ৩৩ রান করে মাঠ ছাড়েন লতা। ২৩ বলে ১৫ রান নিয়ে অপরাজিত থাকেন সালমা।

নির্ধারিত ৪৩ ওভারে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশের মেয়েরা সংগ্রহ করে ১৩৫ রান। অস্ট্রেলিয়ার পক্ষে অ্যাশলে গার্ডনার ও জেস জেনাসেন দুইটি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ নারী দল ১৩৫/৬ (৪৩ ওভার)
লতা ৪৩, শারমিন ২৪, সালমা ১৫*, রুমানা ১৫;
জোনাসেন ২/১৩, গার্ডনার ২/২৩।

অস্ট্রেলিয়া নারী দল ১৩৬/৫ (৩২.১ ওভার)
মুনি ৬৬*, সাদারল্যান্ড ২৬*;
সালমা ৩/২৩, নাহিদা ১/৩৩, রুমানা ১/৩৫।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।