shopner bd
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩
×

এক জয় নিয়েই বিশ্বকাপ শেষ হলো বাংলাদেশের

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৭ মার্চ ২০২২, ১৯:০০

বাংলাদেশ

প্রথমবারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপ খেলেছে বাংলাদেশ। তবে এবার জ্বলে উঠতে পারেনি নিগার সুলতানার দল। নিজেদের শেষ ম্যাচে ইংল্যান্ডের কাছে বড় ব্যবধানে হেরেছে তারা। পাকিস্তানের বিপক্ষে এক জয় নিয়েই শেষ হলো টাইগ্রেসদের এবারের যাত্রা।

টসে জিতে আগে ব্যাট করতে নেমে ইংলিশরা নির্ধারিত পঞ্চাশ ওভারে ৬ উইকেটে ২৩৪ রান তোলে। জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে ১৩৪ রানে থামে বাংলাদেশের ইনিংস।

বাংলাদেশের দুই ওপেনার শামীমা সুলতানা সুপ্তা ও শারমীন আক্তার প্রায় ১৮ ওভার খেলে রান তুলতে পারেননি চাহিদামত। ৪২ রানের জুটি গড়েন তারা। ব্যক্তিগত ২৩ রান করে শারমীন বিদায় নিলে ভাঙে জুটিটি। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। এর মাঝে লতা মণ্ডল ৩০, অধিনায়ক জ্যোতি ২২ ও শামীমা ২৩ রান করে কিছুটা লড়াই করেন কেবল। শেষ পর্যন্ত ৪৮ ওভারের মাথায় ১৩৪ রানে অলআউট হয়ে থামে বাংলাদেশ।

এর আগে প্রথমে বোলিংয়ে নেমে বাংলাদেশ চাপে ফেলে ইংলিশদের। ২৬ রানের মধ্যেই ইংল্যান্ডের দুই উইকেট তুলে নেয় জাহানারা ও সালমা। এরপর ৬০ রানের জুটি করেন ট্যামি বিউমন্ট ও ন্যাট সাইভার। সেই জুটি ভাঙেন রিতু মনি। তবে সোফিয়া ডাঙ্কলিকে নিয়ে ৭২ রানের জুটি করেন ন্যাট সাইভার। এরপর ক্যাথরিন ব্রান্টের ২২ বলে ২৪ রানের ইনিংসে ইংল্যান্ড ২৩৪ রানের সংগ্রহ করে।

বাংলাদেশের হয়ে দুইটি উইকেট পেয়েছেন সালমা খাতুন। আর একটি করে উইকেট পেয়েছেন চার বোলার। তারা হলেন- জাহানারা আলম, রিতু মনি, ফাহিমা খাতুন এবং লতা মণ্ডল।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।