স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ২৮ মার্চ ২০২২, ২৩:২৪
মেসির খেলা উপভোগের এটাই সেরা সময় এবং তার জন্য সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের প্রধান কোচ লিওনেল স্কালোনি। তার মতে, কাতার ২০২২ বিশ্বকাপ শেষে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিতে পারেন এই ফরোয়ার্ড।
পিএসজি সুপার স্টার ক্যারিয়ারের পঞ্চম বিশ্বকাপ খেলতে যাচ্ছেন। এটিই নিজের শেষ বিশ্বকাপ বলে আগেই ইঙ্গিত দিয়ে রেখেছেন ‘ভিনগ্রহের ফুটবলার’ খ্যাত মেসি।
সাবেক এই বার্সেলোনা তারকা এখনো বিশ্বকাপ জয়ের স্বাদ নিতে পারেননি। যদিও ২০১৪ সালে আর্জেন্টিনাকে বিশ্বকাপের ফাইনালে নিয়ে গিয়েছিলেন তিনি। ফাইনালে মাত্র ১-০ গোলে জার্মানির কাছে হেরে শিরোপা বঞ্চিত হন মেসি।
শুধু বিশ্বকাপ নয়, আন্তর্জাতিক ফুটবলে বড় কোন শিরোপা জয় করতে না পেরে খুবই হতাশ ছিলেন আর্জেন্টাইন সুপার স্টার। শেষ পর্যন্ত কোপা আমেরিকা জয়ের মাধ্যমে ওই হতাশা কিছুটা হলেও দূর করতে সক্ষম হন মেসি। গত গ্রীষ্মে অনুষ্ঠিত কোপা আমেরিকার ফাইনালে চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জয় করে মেসির দল।
২০১৬ সালে অবশ্য একবার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়ে ফেলেছিলেন ৩৪ বছর বয়সী মেসি। তবে একমাসের মধ্যেই দ্রুত অবসর ভেঙে মাঠে ফেরেন তিনি।
২০০৫ সালে অভিষেক হবার পর আর্জেন্টিনার হয়ে এ পর্যন্ত ১৫৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন মেসি। গোল করেছেন ৮১টি।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com