shopner bd
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩
×

৩৩২ রানে হেরে হোয়াইটওয়াশ বাংলাদেশ

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১১ এপ্রিল ২০২২, ১৭:০২

৩৩২ রানে হেরে হোয়াইটওয়াশ বাংলাদেশ

পোর্ট এলিজাবেথে দ্বিতীয় ও শেষ টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ৩৩২ রানের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ডারবান টেস্টে হেরেছিল ২২০ রানে। দুই টেস্টেই বড় হারে হোয়াইটওয়াশ হয়েছে মুমিনুল হকের দল।

চতুর্থ দিনে ৩ উইকেটে ২৭ রান নিয়ে খেলতে নামা বাংলাদেশ মাত্র ৮৬ বল টিকতে পেরেছে। ব্যাটসম্যানদের মধ্যে ছিল না কোনো দায়িত্বশীল আচরণ। ফলে বাংলাদেশকে ২-০ তে হোয়াইটওয়াশ করে প্রোটিয়ারা।

এদিকে ম্যাচের শুরুতে দলীয় ৩৮ রানের মধ্যেই সাজঘরে ফেরেন দিনের দুই অপরাজিত ব্যাটার মুশফিকুর রহিম ও মমিনুল হককে। ৮ বলে ১  রান করে কেশব মহারাজের শিকারে পরিণত হন মুশফিক। ৫ রান করা মমিনুলও শিকার হন মহারাজের। ইয়াসির আলী চৌধুরী রাব্বি তো রানের খাতাই ‍খুলতে পারেননি। সিমন হারমারের বলে উইলিয়ামসকে ক্যাচ দিয়েছেন তিনি। এরপর লিটন দাসের ২৭ ও মেহেদী হাসান মিরাজের ২০ রানের পরও বাংলাদেশ গুটিয়ে যায় মাত্র ৮০ রানে।

সংক্ষিপ্ত স্কোর
টস : দক্ষিণ আফ্রিকা

দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস : ৪৫৩/১০ (১৩৬.২ ওভার)
মহারাজ ৮৪, এলগার ৭০, বাভুমা ৬৭, পিটারসেন ৬৪
তাইজুল ১৩৫/৬, খালেদ ১০০/৩, মিরাজ ৮৫/১

বাংলাদেশ ১ম ইনিংস : ২১৭/১০ (৭৪.২ ওভার)
মুশফিক ৫১, ইয়াসির ৪৬, তামিম ৪৭, শান্ত ৩৩
মুল্ডার ২৫/৩, হার্মার ৩৯/৩

দক্ষিণ আফ্রিকা ২য় ইনিংস : ১৭৬/৬ ডিক্লেয়ার (৩৯.৫ ওভার)
আরউই ৪১, ভেরেইন্নে ৩৯*, বাভুমা ৩০
তাইজুল ৬৭/৩, মিরাজ ৩৪/২, খালেদ ৩৮/১

বাংলাদেশ ২য় ইনিংস : ৮০/১০ (- ওভার)
লিটন ২৭, মিরাজ ২০, তামিম ১৩
মহারাজ ৪০/৭, হার্মার ৩৪/৩

ফল : দক্ষিণ আফ্রিকা ৩৩২ রানে জয়ী
সিরিজ : দক্ষিণ আফ্রিকা ২-০ ব্যবধানে জয়ী।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।