shopner bd
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
×

বিতর্ক এড়াতে ভারত সফরে স্ত্রীসহ পাকিস্তান ক্রিকেটাররা

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৪ এপ্রিল ২০২২, ১৮:৫৫

বিতর্ক এড়াতে ভারত সফরে স্ত্রীসহ পাকিস্তান ক্রিকেটাররা

আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি হলেও সর্বশেষ ১০ বছরে কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি ভারত-পাকিস্তান। ২০১২ সালে ভারতের মাটিতে সর্বশেষ কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলেছিল দুই দল।

সেই সিরিজ নিয়ে চমকপ্রদ এক তথ্য জানিয়েছে, সে সময়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্বে থাকা জাকা আশরাফ। ‘ক্রিকেট পাকিস্তান’ কে দেওয়া এক সাক্ষাৎকারে আশরাফ জানিয়েছেন, বিতর্ক এড়াতে শহিদ আফ্রিদি-মিসবাহ-শোয়েব মালিকদের সঙ্গে সেই সফরে তাদের স্ত্রীদেরও পাঠানো হয়েছিল ভারতে।

২০১২-১৩ মৌসুমের সেই সফরে ভারত ও পাকিস্তান ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হয়েছিল। ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জিতেছিল পাকিস্তান। টি-টোয়েন্টি সিরিজ ড্র হয় ১-১ সমতায়।

সে সময় পাকিস্তানের সভাপতি থাকা জাকা আশরাফ জানান, সে সময় ভারতীয় মিডিয়ারা পাকিস্তানি ক্রিকেটারদের বিতর্কে ফেলতে চাইত। তাদের থেকে রক্ষা করতে সফরে যাওয়ার সময় ক্রিকেটারদের স্ত্রীদের পাঠানো হয় সঙ্গে।

জাকা আশরাফ বলেন, ‘আমার সময়ে দল যখন ভারত সফরে (২০১২-১৩) গিয়েছিল, আমি বলেছিলাম, খেলোয়াড়দের স্ত্রীরা সফরে তাদের সঙ্গী হবেন। কোনো বিতর্ক যেন না হয় সে জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কারণ, ভারতীয় সংবাদমাধ্যম এমন কিছু পেলেই উঠেপড়ে লাগবে।’

সভাপতির এমন সিদ্ধান্ত সবাই ভালোভাবে নিয়েছে জানিয়ে জাকা আশরাফ আরও বলেন, ‘সবাই বিষয়টি ভালোভাবে নিয়েই ভারত সফরে গিয়েছিল। শৃঙ্খলাবদ্ধ ছিল সবাই।’

ভারতীয় মিডিয়াদের কথা টেনে পিসিবি সাবেক এই সভাপতি আরও বলেন, ‘পাকিস্তান দল যতবারই ভারত সফরে গিয়েছে, ফাঁদ পেতে খেলোয়াড় ও দেশের সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করা হয়েছে। সেবার এটা এড়ানো গেছে।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।