shopner bd
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
×

পরকীয়ায় ধরা পড়ে স্ত্রীকে গাড়িধাক্কা দেন মেসির সতীর্থ

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৫ এপ্রিল ২০২২, ১৫:২৫

পরকীয়ায় ধরা পড়ে স্ত্রীকে গাড়িধাক্কা দেন মেসির সতীর্থ

আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে লিওনেল মেসির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে রাশিয়া বিশ্বকাপের মাঠ মাতিয়েছিলেন এদওয়ার্দো সালভিও। বর্তমানে খেলছেন আর্জেন্টাইন ক্লাব বোকা জুনিয়ার্সে। সম্প্রতি মেসির জাতীয় দলের এই সতীর্থ গণমাধ্যমের শিরোনাম হয়েছেন।

কিন্তু খেলাধুলায় কোনো রেকর্ড কিংবা বিস্ময়কর কিছু করার জন্য নয়। তিনি শিরোনাম হয়েছেন পরকীয়া করতে গিয়ে স্ত্রীর কাছে ধরা পড়ার পর সেখান থেকে বাঁচতে স্ত্রীকে গাড়িধাক্কা দেয়ায়। স্ত্রী থানায় মামলা করলেও পুলিশ এখনো ধরতে পারেনি সালভিওকে।

৩১ বছর বয়সী এ উইঙ্গার ১০ বছর ধরে সংসার করেছেন আর্জেন্টাইন মডেল মাগালি আরোভেনার সঙ্গে। তাদের ঘরে রয়েছে দুই সন্তানও। সম্প্রতি তাদের দু’জনের মধ্যে বিচ্ছেদ ঘটেছে। এমতাবস্থায় নিজের গাড়িতে পরকীয়া করতে গিয়ে সাবেক স্ত্রী আরাভেনার কাছে ধরা পড়েন সালভিও। তারপর সেখানেই তর্কে জড়িয়ে পড়েন দুজনে। সাবেক স্ত্রী তাকে আটকাতে গাড়ির সামনে চলে আসলেও সালভিও গাড়ি না থামিয়ে জোরে গাড়ি চালিয়ে স্ত্রীকে ধাক্কা দিয়ে পালিয়ে যান।

আর্জেন্টিনার পুয়ের্তো মাদেরো অঞ্চলে গত পরশু মাঝরাতের এ ঘটনার এমনই একটি দৃশ্য ধরা পড়েছে সিসিটিভিতে।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘ওলে’ জানাচ্ছে, ওই দুর্ঘটনার কারণে পায়ের নিচে চোট পেয়েছেন সালভিওর সাবেক স্ত্রী আরাভেনা। তবে তাকে হাসপাতালে নিতে হয়নি। সাময়িক ট্রিটমেন্ট নিয়ে সুস্থ হয়ে পুলিশের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছেন আরাভেনা। পুলিশ এখন খুঁজছে সালভিওকে।

পুলিশের এক মুখপাত্র জানিয়েছে, ‘এক নারী তার স্বামীর সঙ্গে কথা বলার জন্য গাড়ির কাছে যান, যে গাড়িতে তার স্বামী আরেক নারীর সঙ্গে ছিলেন। অভিযুক্ত এমন অবস্থায় তাড়াতাড়ি গাড়ি নিয়ে মিসেস আরাভেনাকে ধাক্কা দিয়ে পালিয়ে যান।’

বুয়েন্স আয়ার্সের অ্যাম্বুলেন্স প্রধান আলবের্তো ক্রিসেন্তি জানিয়েছেন, ‘নগর পুলিশ আমাদের জানিয়েছে ব্যাপারটা। তারা একজন নারীকে খুঁজে পেয়েছে যে হাঁটুর নিচে চোট পেয়েছে। তবে, চোট অত গুরুতর ছিল না, তাকে হাসপাতালে নেয়া হয়নি।’

আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে ১৪ ম্যাচ খেলেছেন সালভিও। গত বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে রাইটব্যাক হিসেবে খেলেছিলেন এই উইঙ্গার। অ্যাথলেতিকো মাদ্রিদের হয়ে দুবার ইউরোপা লিগের শিরোপাও জিতেছেন।

অ্যাথলেতিকো মাদ্রিদ ও বেনফিকার হয়ে দুর্দান্ত খেলে নজরে পড়েছিলেন তৎকালীন ম্যানচেস্টার ইউনাইটেড ম্যানেজার লুই ফন গালের। যদিও পরে ম্যানইউতে তার যাওয়া হয়নি। পরে সাত বছর বেনফিকায় কাটিয়ে ২০১৯ সালে যোগ দেন বিখ্যাত আর্জেন্টাইন ক্লাব বোকা জুনিয়র্সে এখনো সেখানেই আছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।