স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ১৭ এপ্রিল ২০২২, ১৬:০৬
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও ঋণের ভারে দ্বৈত সংকটে পড়েছে শ্রীলঙ্কা। জ্বালানি নেই, বিদ্যুৎ নেই, সর্বোপরি খাবার নেই। যে কারণে দেশটির প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে এবং প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের অপসারনের দাবিতে বিক্ষোভে যোগ দিলেন শ্রীলংকার ক্রিকেট আইকন অর্জুন রানাতুঙ্গা এবং সনাথ জয়সুরিয়া। শনিবার (১৬ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
রাজাপাকসের কার্যালয়ের বাইরে দাঁড়িয়ে রানাতুঙ্গা বলেন, ক্রিকেটের প্রাণ দর্শকরাই। আমাদের ভক্তরা আজ রাজপথে। কারণ তারা আর কষ্ট সহ্য করতে পারছে না। আমাদের অনুরাগীদের যখন আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন তখন আমাদের সঙ্গে থাকা উচিত। ক্রীড়া তারকাদের অবশ্যই সশরীরেই প্রতিবাদে যোগ দেয়া উচিত।
এসময় তিনি রাজাপাকসের ঔপনিবেশিক আমলের কার্যালয়ের সামনে ব্যারিকেডে ওঠে বিক্ষোভকারীদের সঙ্গে সংহতির ঘোষণা দেন।
এর আগে, শুক্রবার প্রেসিডেন্ট গোটাবায়ার কার্যালয়ের সামনে ‘গল ফেস’ নামক উন্মুক্ত স্থানে আর্থিক পরিস্থিতির উন্নতি দাবি জানিয়ে এবং তিন বছর আগে হওয়া ইস্টার সানডেতে ভয়াবহ বোমা হামলার বিচার চেয়ে ২৪ ঘণ্টার অনশনে বসেছিলেন শ্রীলংকার সাবেক ক্রিকেটার ধামিকা প্রাসাদ।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com