shopner bd
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩
×

আর্জেন্টিনাকে হারিয়ে ব্রাজিল চ্যাম্পিয়ন

  স্পোর্টস ডেস্ক ১৯ এপ্রিল ২০২২, ১৩:৫৮

ছবি
ছবি সংগৃহিত

ফুটবল মাঠে বরাবরই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। হোক সেটা জাতীয় দল কিংবা বয়স ভিত্তিক টুর্নামেন্ট। আমেরিকার অন্যতম সেরা দুই দল বয়স ভিত্তিক টুর্নামেন্টেও একে অপরের চিরপ্রতিদ্বন্দ্বী। গতরাতে মন্টাগুয়ে অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্টে আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল।

টুর্নামেন্টের ফাইনালে এদিন ম্যাচের শুরুতেই তৃতীয় মিনিটে আর্জেন্টিনা যুবাদের বিপক্ষে এন্ড্রিকের গোলে এগিয়ে যায় ব্রাজিলের যুবারা। তবে ম্যাচে সমতায় ফিরতে খুব বেশি সময় লাগেনি। ১৩ মিনিটেই ব্রাজিলের জালে বল পাঠিয়ে ম্যাচে ১-১ সমতা আনেন আর্জেন্টিনার অগাস্টিন আসে।

ম্যাচের প্রথমার্ধের শেষের দিকে ৩৯ মিনিটে পেনাল্টি পায় ব্রাজিল। দারুণ সুযোগে লিড ২-১ করে নেয় ব্রাজিলের যুবারা। গুইলহেরমে পেনাল্টি থেকে গোল করেন। এরপর পুরো ম্যাচে আর কোন গোলের দেখা পায়নি কোন দলই। ফলে জয় পায় ব্রাজিল।

টুর্নামেন্টে এ গ্রুপে ছিল আর্জেন্টিনা। গ্রুপ পর্বে তারা হারিয়ে এসেছে পর্তুগাল, ফ্রান্স ও বেলজিয়ামকে৷ অন্যদিকে বি গ্রুপে থাকা ব্রাজিল পরাজিত করে মেক্সিকো, নেদারল্যান্ডস ও ইংল্যান্ডকে।

এদিকে ম্যাচ শেষে শিরোপা উৎসবে মেতেছিল ব্রাজিলের যুবারা। এ সময় আর্জেন্টিনার যুবারা ব্রাজিলের যুবাদের সঙ্গে মারামারিতে লিপ্ত হয়। মারামারির ক্ষেত্রে কিল ঘুষি লাথি কোনটাই বাদ ছিল না। শেষ পর্যন্ত মাটিতেই পড়ে যায় ব্রাজিলের এক তরুণ খেলোয়াড়।

পুরো টুর্নামেন্টে দুর্দান্ত খেলেন ব্রাজিলের এন্ড্রিকে। গ্রুপ পর্বের তিন ম্যাচ ও ফাইনাল মিলিয়ে মোট চার ম্যাচে ৫ গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন ব্রাজিলের এ বিস্ময় বালক। আর্জেন্টিনা, নেদারল্যান্ড, ইংল্যান্ডের বিপক্ষে একটি করে এবং মেক্সিকোর বিপক্ষে জোড়া গোল করেছিলেন। টুর্নামেন্টে টপ স্কোরারের সঙ্গে টুর্নামেন্টের সেরার পুরষ্কারও পেয়েছেন তিনি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।