shopner bd
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
×

রুবেলের কবর স্থায়ী করার নির্দেশ মেয়র আতিকের

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৪ এপ্রিল ২০২২, ১৭:৩৮

রুবেলের কবর স্থায়ী করার নির্দেশ মেয়র আতিকের

সদ্য প্রয়াত বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোশররফ হোসেন রুবেলের কবরটি মানবিক বিবেচনায় স্থায়ীভাবে সংরক্ষণ করতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন মেয়র আতিকুল ইসলাম।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন। তিনি বলেন, মেয়র আতিকুল ইসলাম এই মুহূর্তে ওমরা পালনে পবিত্র নগরী মক্কায় অবস্থান করছেন। তিনি সংবাদ মাধ্যমে আবেদনটি জেনে কবরটি সংরক্ষণ করতে এই নির্দেশনা দিয়েছেন।

এর আগে ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেলের স্ত্রী চৈতি ফারহানা কবরটি স্থায়ীভাবে সংরক্ষণের জন্য মেয়রের কাছে মৌখিকভাবে আবেদন জানিয়েছেন। এর প্রেক্ষিতে কবরটি মানবিক বিবেচনায় স্থায়ীভাবে সংরক্ষণের নির্দেশ দিয়েছেন মেয়র।

ক্রিকেটার রুবেলের স্ত্রী ও শিশু সন্তানের বিষয়টি মানবিক বিবেচনায় নিয়ে মেয়র আতিকুল ইসলাম বলেন, যে মানুষটি বিশ্বজুড়ে বাংলাদেশের সুনাম ছড়িয়ে দিয়েছেন সে মানুষটি চিরবিদায়ের বেলায় এক টুকরো মাটি পাবে না, তা হতে পারে না।

ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেলের মৃত্যুর পর শোক জানিয়ে মেয়র বলেছিলেন, মোশাররফ হোসেন রুবেল নিজের জন্য খেলেনি, দেশের জন্য খেলেছেন। তার অবদান দেশের মানুষকে গর্বিত করেছে। সে কারণে তার কবরটি স্থায়ীভাবে সংরক্ষণ করা আমাদের দায়িত্ব বলে মনে করছি।

গত ১৯ এপ্রিল বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল ক্যান্সারে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে মারা যান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।