স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ২৪ এপ্রিল ২০২২, ১৭:৫২
বাংলাদেশে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রকিবুল হাসান তার নিজ গ্রামের এক অনাথ কিশোরীকে নিজের মেয়ে হিসেবে স্বীকৃতি দিয়েছেন। মেয়েটির নাম রিয়া মণি। মেয়েটির বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাতৈলে গ্রামে। রিয়া মনিও বাবা হিসেবে গ্রহণ করেছে রকিবুল হাসানকে।
রকিবুল হাসানের সঙ্গে রিয়া মণির পরিচয় রাতৈল গ্রামের নায়েবুন্নাছা গার্লস হাই স্কুলে। রকিবুল সেই স্কুলের দাতা সদস্য। ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর কবরে পুষ্পস্তবক অর্পণ করতে সেখানে যান রকিবুল। তখনই প্রথম দেখেন রিয়াকে।
জানা যায়, রিয়া মনির বাবা-মা দুজনই বেঁচে আছেন। তবে তারা অন্যত্র বিয়ে করে রিয়াকে ছেড়ে চলে গেছেন। সে তার খালার কাছেই থাকছে। নতুন বাবা পেয়ে এখন নতুন করে জীবন গড়ার স্বপ্ন দেখছে কাশিয়ানীর রাতৈল গ্রামের ওই কিশোরী।
এদিকে রকিবুল হাসান দুই পুত্র সন্তানের জনক। এখন তার ঘরে যোগ হলো দত্তক নেওয়া কন্যা রিয়া মণি। যদিও রিয়া আপাতত গ্রামে থেকেই লেখাপড়া করবে। আগামীতে ঢাকায় এনে আরও ভালো শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি করানোর পরিকল্পনা আছে রকিবুল হাসানের।
রোববার (২৪ এপ্রিল) গণমাধ্যমকে রকিবুল হাসান জানান, স্কুলে মেয়েটির মুখে তার পরিবারের ঘটনা শুনে আমার চোখে পানি চলে আসে। আমি মেয়েটিকে বললাম আমার দুটি ছেলে আছে বড়। কোনো মেয়ে নেই। আজ থেকে তুমি আমার মেয়ে। মেয়েটিও আমাকে বাবা হিসেবে গ্রহন করেছে।
তিনি আরও জানান, ঢাকায় ফিরে আসার পর প্রতিদিনই মেয়ে আমাকে ফোন করে। ফোন করেই জিজ্ঞেস করে বাবা তুমি খেয়েছো? মা খেয়েছেন? বিষয়টা আমার স্ত্রীও ভালোভাবে গ্রহণ করেছে। আমি এসেই তাকে ছবি দেখিয়ে বলেছিলাম ঘটনাটা। আমার স্ত্রী বলেছে রিয়া মনি আমাদেরই মেয়ে। আগামীতে আমি মেয়েকে আমাদের কাছে ঢাকা নিয়ে আসবো। তারপর আরও বড় শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করিয়ে দেবো। যাতে সে মানুষের মতো মানুষ হতে পারে।’
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com