shopner bd
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
×

আর্জেন্টিনার সঙ্গে খেলে ইতালির জার্সিকে বিদায় জানাবেন কিয়েল্লিনি

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৬ এপ্রিল ২০২২, ১৪:৫০

আর্জেন্টিনার সঙ্গে খেলে ইতালির জার্সিকে বিদায় জানাবেন কিয়েল্লিনি

বাছাইপর্ব থেকে সরাসরি বিশ্বকাপে জায়গা না পাওয়ায় প্লে-অফ পর্বে অংশ নিতে হয় চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালির। কিন্তু এই প্লে-অফেও খুলেনি ভাগ্যের চাকা। প্লে-অফের সেমিফাইনালপর্বের ম্যাচে নর্থ মেসিডোনিয়ার কাছে শেষ মুহূর্তের গোলে ১-০ ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে পড়ে ইতালি।

জর্জিও কিয়েল্লিনি এ নিয়ে দেশকে বিশ্বকাপে নিয়ে যেতে পারেননি টানা দ্বিতীয়বার। এই গ্লানি নিশ্চয়ই আছে তার। সঙ্গে বয়সের ভার তো আছেই। সব মিলিয়েই জাতীয় দলকে বিদায় বলার সিদ্ধান্ত নিয়েছেন ইতালি অধিনায়ক। এর জন্য উপলক্ষটাও ভালোই পাচ্ছেন তিনি, আর্জেন্টিনার বিপক্ষে ম্যারাডোনা কাপে মাঠে নামবে ইতালি।

এই ম্যাচটিই হচ্ছে কিয়েল্লিনির জাতীয় দলের হয়ে শেষ ম্যাচ। তার নেতৃত্বেই ২০২০ ইউরো জেতে আজ্জুরিরা। কিন্তু ২০২২ বিশ্বকাপে জায়গা করে নিতে পারেনি। এবার জাতীয় দলের হয়ে আর না খেলার সিদ্ধান্ত জানালেন কিয়েল্লিনি। সিরি আতে সোমবার সাসোলার বিপক্ষে ২-১ গোলে জুভেন্টাসের জয়ের পর এ কথা জানান তিনি।

কিয়েল্লিনি বলেছেন, ‘যদি আমি সুস্থ থাকি, তাহলে ওয়েম্বলিতে আর্জেন্টিনার ব্পিক্ষে জাতীয় দলকে বিদায় বলবো। এটা দারুণ ব্যাপার হবে আর্জেন্টিনার বিপক্ষে এমন উদযানমূলক একটা ম্যাচে ইতালির হয়ে খেলাকে বিদায় বলা। জাতীয় দলের জন্য, এটাই আমার শেষ।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।