shopner bd
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
×

অবসরের ঘোষণা অলিম্পিক জয়ী বক্সার আমির খানের

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৪ মে ২০২২, ০১:০০

সাবেক ইউনিফাইড বিশ্ব চ্যাম্পিয়ন আমির খান। ছবি: বিবিসি
সাবেক ইউনিফাইড বিশ্ব চ্যাম্পিয়ন আমির খান। ছবি: বিবিসি

১৭ বছরের পেশাদার ক্যারিয়ারের পর বক্সিং থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সাবেক ইউনিফাইড বিশ্ব চ্যাম্পিয়ন আমির খান। শুক্রবার বিবিসি এ খবর জানায়।

৩৫ বছরের ব্রিটিশ এ বক্সার একজন সাবেক ইউনিফাইড লাইট-ওয়েল্টারওয়েট বিশ্ব চ্যাম্পিয়ন। তিনি ২০০৪ এথেন্স অলিম্পিকে রৌপ্যও জেতেন। সে সময় ষষ্ঠ রাউন্ডে নকআউটে তার চূড়ান্ত লড়াই ছিল প্রতিদ্বন্দ্বী কেল ব্রুকের বিরুদ্ধে, যিনিও গত সপ্তাহে অবসর নিয়েছেন।

নিজের অবসরের কথা সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করে আমির খান বলেন, ‘এটি আমার গ্লাভস ঝুলিয়ে দেয়ার সময়।’ তিনি বলেন, ‘আমি ২৭ বছরেরও বেশি সময় ধরে এমন একটি আশ্চর্যজনক ক্যারিয়ার পেয়ে নিজেকে ধন্য মনে করছি।’

২০০৫ সাল থেকে পেশাদার বক্সার হয়ে ৩৪টি জয় এবং ছয়টি পরাজয়ের সাথে ক্যারিয়ার শেষ করেন তিনি। আমির খান বলেন, ‘আমি যে অবিশ্বাস্য দলগুলোর সাথে কাজ করেছি, তাদের প্রতি এবং আমার পরিবার, বন্ধুবান্ধব এবং অনুরাগীরা আমাকে যে ভালবাসা এবং সমর্থন দেখিয়েছেন, তার জন্য আমি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।