স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ২৭ মে ২০২২, ২৩:৪৪
ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র পৃষ্ঠপোষকতায় ও আর্মি গলফ ক্লাবের আয়োজনে মঙ্গলবার (২৪ মে) থেকে শুরু হয়েছে ‘ওয়ালটন ৬ষ্ঠ প্রেসিডেন্ট কাপ গলফ টুর্নামেন্ট-২০২২।’ তবে আজ শুক্রবার হয়েছে আনুষ্ঠানিক উদ্বোধন। সকালে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন আর্মি গলফ ক্লাবের সভাপতি মেজর জেনারেল মো. মোশফেকুর রহমান ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র চেয়ারম্যান এস এম নুরুল আলম রেজভী।
এ সময় ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক (গেমস এন্ড স্পোর্টস, মার্কেটিং) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন), অ্যাডিশনাল ডিরেক্টর মেহরাব হোসেন আসিফ, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল শাহ নূর জিলানী (অবঃ) সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
দেশি ও বিদেশি ৮ শতাধিক অ্যামেচার গলফারের অংশগ্রহণে চারদিন ব্যাপী এই প্রতিযোগিতা আজ রাতে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে। আর্মি গলফ ক্লাবের গলফ গার্ডেনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করতে সম্মতি জ্ঞাপন করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
অ্যামেচার গলফারদের নিয়ে আয়োজিত এই টুর্নামেন্ট পাঁচটি ক্যাটাগোরিতে অনুষ্ঠিত হয়। ক্যাটাগোরিগুলো হলো- লেডিস, জুনিয়র, ভ্যাটার্ন, রেগুলার ও সিনিয়র।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com