স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ৩১ মে ২০২২, ১২:৩০
আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি গত বছর রেকর্ড সপ্তম ব্যালন ডি’অর জিতেছিলেন। বার্সেলোনা থেকে পিএসজিতে যাওয়ার পর অবশ্য নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি। তাই আসন্ন ব্যালন ডি’অর অনুষ্ঠানে অষ্টমবার তার বিজয়ী হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। মেসি মনে করেন, এবারের ব্যালন ডি’অর জিতবেন করিম বেনজিমা।
মেসি বলেন, ‘কোনো সন্দেহ নেই যে বেনজিমাই ব্যালন ডি’অর জিতবে। এটা খুবই পরিষ্কার যে বেনজিমার চমৎকার একটি বছর ছিল এবং শেষ করল চ্যাম্পিয়নস লিগ জিতে, শেষ ষোলো থেকে প্রত্যেক ম্যাচে সে দলের কাণ্ডারি ছিল। আমি মনে করি এই বছর ওর ছিল, কোনো সন্দেহ নেই। ’
বেনজিমা চ্যাম্পিয়নস লিগে করেছেন ১৫ গোল। পিএসজি, চেলসি, ম্যানসিটির বিপক্ষে নকআউটে করেছেন জয়সূচক গোল। এছাড়া লা লিগায় ২৭ গোল ও ১২টি অ্যাসিস্ট তার। সাবেক ফরাসি ফরোয়ার্ড থিয়েরি অঁরি বলেই দিয়েছেন, ‘ভোটাভুটি বন্ধ করুন, এবার বেনজিমাই জিতবে ব্যালন ডি’অর। ’
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com