স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ০৫ জুন ২০২২, ১১:৫৫
এবারের আফ্রিকান নেশন্সকাপের শিরোপা ধরে রাখার মিশনে শুরুটা ভালোই হয়েছে সেনেগালের। বাছাইপর্বের ম্যাচে বেনিনের বিপক্ষে জয় দিয়ে শুরু করেছে তারা। শুরুতেই ৩-০ ব্যবধানে এগিয়ে যাওয়া সেনেগাল শেষ পর্যন্ত জিতেছে ৩-১ গোলে। সেনেগালের হয়ে ৩টি গোলই মানের।
আন্তর্জাতিক ফুটবলে ১০ বছর আগে অভিষিক্ত মানের এটাই প্রথম হ্যাটট্রিক। হ্যাটট্রিক করেই সেনেগালের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড করেছেন এই ফরোয়ার্ড।
আন্তর্জাতিক ফুটবলে ২৯ গোল নিয়ে ম্যাচ শুরু করেন মানে। সেনেগালের জার্সিতে ২৯ গোল করেছেন হেনরি কামারাও। ১৯৯৯ থেকে ২০০৮ পর্যন্ত টেরাঙ্গা লায়নসের হয়ে ৯৯ ম্যাচে ২৯ গোল করেছিলেন উইগান অ্যাথলেটিকসের সাবেক স্ট্রাইকার।
এদিকে মানের ২৯ গোল ছিল ৮৯ ম্যাচে। সেটা কাল রাতেই ৯০ ম্যাচে ৩২ হয় গেছে।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com