shopner bd
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩
×

বাংলাদেশে বিশ্বকাপ ট্রফি, প্রধানমন্ত্রীর ধন‌্যবাদ

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৮ জুন ২০২২, ২৩:৪৬

ফিফা ট্রফি
ফিফা ট্রফি

‘ফিফা বিশ্বকাপ ট্রফি’ বরণ উপলক্ষে আগত প্রতিনিধিদলের সদস‌্যরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ ও কুশল বিনিময় করেছেন।

বুধবার (৮ জুন) জাতীয় সংসদ ভবনের লবিতে প্রধানমন্ত্রী প্রতিনিধিদের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন।

এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পরিবারের সদস্যদের খেলাধুলায় বিশেষ করে ফুটবলের সঙ্গে সম্পৃক্ততার উপর স্মৃতিচারণ করেন।

তিনি উল্লেখ করেন তার পিতামহ, পিতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ভাই, সন্তান এমনকি নাতি-নাতনিরাও অত্যন্ত ক্রীড়ামোদী এবং ক্রীড়াবিদ।

এই প্রথমবারের মত বাংলাদেশে বিশ্বকাপ ট্রফির আগমনে ফিফা, কোকাকোলা এবং বাফুফে কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান শেখ হাসিনা।

তিনি আশা প্রকাশ করেন, ফিফা ট্রফির বাংলাদেশ ভ্রমণের ফলে দেশের ক্রীড়াপ্রেমীরা বিশেষ করে তরুণ প্রজন্ম উৎসাহিত হবে।

ফুটবল বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা- সেটি স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা আমাদের ছেলে-মেয়েদের খেলাধুলায় সম্পৃক্ত করতে নিরলস কাজ করে যাচ্ছি।’ 

পরে ফিফা এবং কোকাকোলা’র পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে উপহার হস্তান্তর করেন। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, মন্ত্রিপরিষদ সচিব (সিনিয়র সচিব) খন্দকার আনোয়ারুল ইসলাম, যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন, বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দীন, সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগসহ ফিফা, কোকাকোলা এবং বাফুফের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।