shopner bd
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩
×

পেরুকে কাঁদিয়ে বিশ্বকাপে অস্ট্রেলিয়া

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৪ জুন ২০২২, ১১:২১

অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়া

পেরুকে কাঁদিয়ে আসন্ন কাতার বিশ্বকাপে ৩১তম দল হিসেবে নিজেদের জায়গা পাকা করল অস্ট্রেলিয়া। আন্তঃমহাদেশীয় প্লেঅফে টাইব্রেকারে গড়ানো ম্যাচের সুবাদে এ নিয়ে টানা পঞ্চম বার এবং সবমিলিয়ে ষষ্ঠবারের মতো বিশ্বকাপের মূল পর্বে খেলবে ক্যাঙ্গারুরা। কাতার বিশ্বকাপে গ্রুপ ডিতে তাদের প্রতিপক্ষ ফ্রান্স, ডেনমার্ক এবং তিউনিশিয়া।

কাতারের আহমেদ বিন আলি স্টেডিয়ামে নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত ৩০ মিনিট শেষেও গোলের দেখা পায়নি কোনো দল। শেষে বিশ্বকাপে যাওয়ার ভাগ্য নির্ধারিত হলো টাইব্রেকারে। টাইব্রেকারে পেরুকে ৫-৪ গোলে হারিয়ে বিশ্বকাপের টিকিট পেল অস্ট্রেলিয়া।

টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে জিতিয়ে আনার নায়ক তাদের ৩৩ বছর বয়সি পেনাল্টি বিশেষজ্ঞখ্যাত গোলরক্ষক রেডমেইন। টাইব্রেকারের শুরুটা ভালো ছিল না অস্ট্রেলিয়ার। তাদের প্রথম শট থেকেই গোল করতে ব‍্যর্থ হন মার্টিন বয়েল। তবে তার পর টানা পাঁচটি শটই জালে জড়ান অস্ট্রেলিয়ানরা।

পেরুর প্রথম দুটি শট থেকে গোল হলেও তৃতীয় শটে এসে রেডমেইনের সামনে আটকে যান ডিফেন্ডার লুইস আদভিনকুলা। এর পর পেরুর আরও একটি শট ঠেকিয়ে অস্ট্রেলিয়াকে বিশ্বকাপে তুলে নেন রেডমেইন। খেলা শেষ হওয়ার মাত্র মিনিট তিনেক আগে নিয়মিত গোলরক্ষক ম্যাথিউ রায়ানের বদলি হিসেবে তাকে মাঠে নামান কোচ। কোচের আস্থার প্রতিদান কী দারুণভাবেই না দিলেন রেডমেইন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।