shopner bd
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩
×

এই বছর টেস্টে হারতে চান না উইন্ডিজ কোচ

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২০ জুন ২০২২, ১২:৩৬

সিমন্স
সিমন্স

কোচ রাসেল ডমিঙ্গোর মতে বাংলাদেশের ব্যাটসম্যানদের আত্মবিশ্বাস তলানিতে। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ আত্মবিশ্বাসে ভরপুর, বললেন তাদের কোচ ফিল সিমন্স। এই মানসিকতা নিয়ে এই বছর টেস্টে হারতে চান না তিনি, এমনকি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রের বাকি সময়ও অপরাজিত থাকার প্রত্যয়।

রোববার বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপের অষ্টম ম্যাচে তৃতীয় জয় পায় উইন্ডিজ। শেষ চার টেস্টেই তারা অপরাজিত। সিমন্স বললেন, ‘আমরা ২০২১ সালও শুরু করেছিলাম একইভাবে। বাংলাদেশে দুটি জিতেছিলাম, শ্রীলঙ্কার বিপক্ষে দুটি ড্র। এখান থেকে আমরা কীভাবে সামনে এগোবো, সেটাই আসল। আমি চাই এই বছর পাঁচ টেস্টের সবগুলোতে অপরাজিত থাকতে। এটা আমার জন্য ভালো হবে। ছেলেরা যা করছে, তা থেকে আত্মবিশ্বাস পাচ্ছে। যত বেশি আত্মবিশ্বাস পাবেন, ততই আপনার কাজ ও ভূমিকা সহজ হবে। এটার শুরু খুব আগে নয়, বিশেষ করে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের পর থেকে।’

গত ১৮ মাসে উইন্ডিজের উত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েটের। অ্যান্টিগায় বাংলাদেশ ম্যাচের চার ইনিংসে তার ৯৪ রানই সর্বোচ্চ। তার কোচের মতে, তিনি খেলোয়াড় ও নেতা হিসেবে সমানতালে আরও ভালো হয়ে উঠছেন।

সিমন্স বললেন, ‘প্রত্যেকে (ব্র্যাথওয়েটের) দৃঢ়তা দেখেছে। তার অনন্য শৈলী। পাঁচ দিন ধরে নিজের কাজ করতে তার সমস্যা হচ্ছে না একটুও। সে জোরে কোনো কথা না বললেও খেলোয়াড়রা জানে সে কী চায়। একেবারে অন্যভাবে সেটা সে তাদের বুঝিয়ে দেয়। এই ভূমিকায় সে বিকশিত হচ্ছে।’ 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।