shopner bd
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩
×

ক্রিকেটারদের আন্তর্জাতিক সংগঠন পেল প্রথম নারী সভাপতি

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২১ জুন ২০২২, ২২:৪৪

লিসা স্টালেকার
লিসা স্টালেকার

ফেডারেশন অব ইন্টারন্যাশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের (ফিকা) প্রথম নারী সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক লিসা স্টালেকার। সুইজারল্যান্ডের নিয়নে হওয়া ফিকার নির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। স্টালেকারের আগে সভাপতি ছিলেন ইংল্যান্ডের সাবেক ব্যাটসম্যান বিক্রম সোলাঙ্কি।

২০০১ সালে অভিষেকের পর অস্ট্রেলিয়ার হয়ে ১৮৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন স্টালেকার।

এর মধ্যে ১২৫টি ওয়ানডেতে দুই সেঞ্চুরি ও ১৬ ফিফটিতে রান করেন ২৭২৮। পাশাপাশি অফ স্পিনে নিয়েছেন ১৪৬ উইকেট। এখনো ওয়ানডেতে সেরা ১০ উইকেট শিকারির তালিকায় আছেন স্টালেকার।  ২০১৩ সালে বিশ্বকাপ জয়ের পর আন্তর্জাতিক ক্রিকেটে বিদায় বলেন। ২০২১ সালে চতুর্থ নারী ক্রিকেটার হিসেবে জায়গা করে নেন ক্রিকেট অস্ট্রেলিয়ার হল অব ফেমে।

ফিকার সভাপতি হিসেবে সারা বিশ্বের ক্রিকেটারদের জন্য কাজ করার সুযোগ পেয়ে বেশ রোমাঞ্চিত স্টালেকার বলেন, 'ফিকার নতুন সভাপতি হতে পেরে আমি অত্যন্ত সম্মানিত ও রোমাঞ্চিত। আমরা খেলাটির নতুন একটি পর্যায়ে প্রবেশ করছি, যেখানে অন‍্য যেকোনো সময়ের চেয়ে আমাদের পুরুষ ও নারী ক্রিকেটাররা বেশি গুরুত্ব পাচ্ছে। অনেক দেশ এখন ক্রিকেট খেলছে, এটি প্রমাণ করে যে ক্রিকেট অবশ্যই একটি বৈশ্বিক খেলা হয়ে উঠছে। '

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।