shopner bd
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩
×

বিশ্ব চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডকে ধোলাই করে ছাড়ল ইংল্যান্ড

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৮ জুন ২০২২, ০০:০২

ইংল্যান্ড
ইংল্যান্ড

তিন ম্যাচের টেস্ট সিরিজে এই ফরম্যাটের বিশ্ব চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছে ইংল্যান্ড। লিডসে অনুষ্ঠিত তৃতীয় ম্যাচে তারা ৭ উইকেটের বড় জয় তুলে নিয়েছে। এর মাধ্যমে ইংলিশ ক্রিকেটে স্টোকস ও ম্যাককালাম জুটির দুর্দান্ত সূচনা হলো। ২০১৯ বিশ্বকাপের পর ইংল্যান্ড ওয়ানডে দলের চেহারা যেভাবে বদলে দিয়েছিলেন মরগ্যান, এবার স্টোকস-ম্যাককালাম পাল্টে দিলেন টেস্ট দলকে।

২৯৬ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ইংল্যান্ড গতকাল চতুর্থ দিন শেষ করেছিল ২ উইকেটে ১৮৩ রান তুলে। ৮১ রানে অপরাজিত ওলি পোপ আজ শেষ দিনে মাত্র ১ রান যোগ করেই টিম সাউদির শিকার হন। সাবেক অধিনায়ক জো রুট অপরাজিত থাকেন ৮৬* রানে। তাদের জুটি হয়েছিল ১৬৮ বলে ১৩৪ রানের। এরপর জনি বেয়ারস্টোর সঙ্গে চতুর্থ উইকেটের ১১১ রানের অবিচ্ছিন্ন জুটিতে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন জো রুট।

৪৪ বলে অপরাজিত ৭১ রানের ঝোড়ো ইনিংস খেলেন বেয়ারস্টো। তার স্ট্রাইকরেট ১৬১.৩৬! দুই ইনিংসে ৫টি করে মোট ১০ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন ইংল্যান্ডের জ্যাক লিচ। আর তিন টেস্টে ৩৯৬ রানের পাশাপাশি ১ উইকেট নিয়ে জো রুট হয়েছেন সিরিজসেরা। আগামী ১ জুলাই থেকে ভারতের বিপক্ষে টেস্ট খেলবে ইংল্যান্ড।

রোহিত শর্মার দলের জন্য যে বিরাট চ্যালেঞ্জ অপেক্ষা করছে তা আর বলে দিতে হয় না।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।