shopner bd
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩
×

ওয়ানডে সিরিজ খেলবেন না সাকিব, নিশ্চিত করলেন পাপন

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ৩০ জুন ২০২২, ০০:৪৯

নাজমুল হাসান পাপন
নাজমুল হাসান পাপন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলবেন না সাকিব আল হাসান। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তবে তার পরিবর্তে কাকে দলে নেওয়া হবে সেটা এখনো চূড়ান্ত করেনি। অবশ্য শোনা গেছে, সাকিবের জায়গায় দেখা যেতে পারে টেস্ট দলে থাকা স্পিনার তাইজুল ইসলামকে। ওয়েস্ট ইন্ডিজেই থেকে যাবেন তিনি।

টেস্ট দলে নিয়মিত হলেও সাদা বলে কালেভদ্রে খেলে থাকেন তাইজুল। এখন পর্যন্ত মাত্র ৯টি ওয়ানডে ম্যাচ খেলেছেন বাঁহাতি এই স্পিনার। ৯ ওয়ানডেতে তাঁর উইকেট মাত্র ১২টি। বাংলাদেশের হয়ে তাইজুল সর্বশেষ ওয়ানডে খেলেছেন ২০২০ সালের মার্চ মাসে। সিলেটে অনুষ্ঠিত জিম্বাবুয়ের বিপক্ষে ৯ ওভার বোলিং করে ৩৮ রান দিয়ে ২ উইকেট নেন তাইজুল।

এবারের ওয়েস্ট ইন্ডিজ সিরিজে বেশ খেলোয়াড় পরিবর্তন করা হয়েছে। টেস্ট সিরিজ চলাকালীন ইনজুরির কারণে ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াড থেকে ছিটকে গেছে মিডল অর্ডার ব্যাটার ইয়াসির আলী রাব্বি। এ ছাড়া ওয়ানডে ও টি-টোয়েন্টি দল থেকে টেস্ট দলে নেওয়া হয়েছে এনামুল হক ও শরিফুল ইসলামকে। আর মেহেদি হাসান মিরাজকে যোগ করা হয়েছে টি-টোয়েন্টি স্কোয়াডে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।