shopner bd
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩২
×

হজ করতে সৌদিতে মুশফিক

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৩ জুলাই ২০২২, ১০:৫৭

মুশফিকুর রহিম
মুশফিকুর রহিম

পবিত্র হজব্রত পালনের উদ্দেশ্যে সৌদি আরবে পৌঁছালেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও তারকা ব্যাটার মুশফিকুর রহিম।

শনিবার মক্কায় পৌঁছে কাবা শরীফের সামনে দাঁড়ানো ছবি আপলোড করে সবার কাছে দোয়া চেয়েছেন তিনি। শুক্রবার সৌদি আরবের উদ্দেশে দেশত্যাগ করেছিলেন মুশফিক।

এর আগে ওমরাহ পালন করলেও মূল হজ করেননি মুশফিক। পবিত্র হজ পালনের জন্য দুই বছর আগে থেকেই চেষ্টা করছিলেন তিনি। কিন্তু করোনাভাইরাসের কারণে যেতে পারেননি গত দুই বছর।

এবার করোনার বিধিনিষেধে শিথিলতা আসার পর পবিত্র হজ পালনের সুযোগ পেলেন এ নির্ভরযোগ্য ব্যাটার। হজ পালনের জন্য আগেই ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ছুটি নিয়ে রেখেছিলেন মুশফিক।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।