shopner bd
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩
×

আইপিএল-বিগ ব্যাশ নয়, স্ত্রীর সঙ্গে থাকাই বেশি পছন্দ স্টার্কের

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৪ জুলাই ২০২২, ২১:১৫

অ্যালিসা হিলি ও মিচেল স্টার্ক
অ্যালিসা হিলি ও মিচেল স্টার্ক

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের রমরমা যুগ চলছে এখন। অর্থের ঝনঝনানিতে ক্রিকেটাররাও সেদিকেই ঝুঁকছেন বেশি। তবে কিছু ব্যতিক্রমও। এই যেমন মিচেল স্টার্ক। দেশকে প্রাধান্য দিয়ে হেঁটে চলেছেন স্রোতের বিপরীতে। সীমিত ওভারের হটকেক হলেও বেশ লম্বা সময় ধরে বাহাতি পেসারের দেখা মিলছে না ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে। এবারও নিজের দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ বিগ ব্যাশ থেকে নাম সরিয়ে নিয়েছেন তিনি। এর বদলে বরং স্ত্রীর সঙ্গে সময় কাটানোটাই পছন্দ তার।

স্টার্কের স্ত্রী অ্যালিসা হিলি নিজেও একজন ক্রিকেটার। তাই দেশের হয়ে খেলতে নিয়মিত ব্যস্ত দেখা যায় দুজনকে। এই ব্যস্ত সুচির পর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে ফিট থাকাটা প্রায় কঠিন অজি পেসারের কাছে। তিনি বলেন, ‘ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটগুলো সবসময় আপনাকে পেছনের দিকে টেনে রাখবে। আগামী ১৮ মাসের সূচি দেখুন। অত্যন্ত বিরক্তিকর। আমার কাছে দেশ আগে। পরে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট। তার থেকে বাড়িতে স্ত্রীর সঙ্গে সময় কাটাতেই বেশি পছন্দ করি আমি। আমি দেশের জন্য নিজেকে ফিট রাখতেই বেশি আগ্রহী। আমি দেশের হয়ে সেরাটা দিতে চাই।’

তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট যে বেশ উপভোগ্য, সেটা ভালোই জানেন স্টার্ক। বলেন, ‘আইপিএল বা বিবিএলে খেলার মজা রয়েছে। যখন খেলেছি, উপভোগও করেছি। কিন্তু বেশ ধকল রয়েছে। গত সাত বছরে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খুব একটা বদলেছে বলেও মনে হয় না।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।