shopner bd
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩
×

মেসির বউকেও ঘৃণা করতেন শাকিরা

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৫ জুলাই ২০২২, ১২:০৪

আন্তোনেল্লার সঙ্গে শাকিরা
আন্তোনেল্লার সঙ্গে শাকিরা

বার্সেলোনার তারকা ডিফেন্ডার পিকে ও তারকা গায়িকা শাকিরার বিচ্ছেদ হয়েছে যখন থেকে, এরপর থেকেই প্রশ্ন উঠছে তাদের সম্পর্কের নানা দিক নিয়ে। কেন এমন হলো, কখন এই ঘটনার শুরু… পিকের সতীর্থ ও তাদের স্ত্রী-প্রেমিকাদের সঙ্গে শাকিরার সম্পর্ক কেমন ছিল, সে নিয়েও উঠছে প্রশ্ন। সম্প্রতি সেসব প্রশ্নেরও উত্তর মিলেছে। পিকের সতীর্থদের প্রেমিকা ও স্ত্রীদের সাথে ভালো সম্পর্ক ছিল না শাকিরার, বিশেষ করে মেসির স্ত্রী আন্তোনেল্লার সঙ্গে তো না-ই।

সম্প্রতি এক টিভি অনুষ্ঠানে এই খবর জানিয়েছেন স্প্যানিশ সাংবাদিক লরেনা ভাসকেজ। এল স্পেকতাদর নামের সেই অনুষ্ঠানে লরেনা বলেছেন, পিকের সাবেক প্রেমিকা বার্সা ডিফেন্ডারের বন্ধুদের সঙ্গে খুব একটা স্বচ্ছন্দ ছিলেন না, এর পেছনে দায় ছিল শাকিরার স্বৈরাচারী স্বভাবের। এই কারণে পিকের বন্ধুরা পেছন পেছনে শাকিরাকে লা পাত্রোনা নামে ডাকতেন, যার ইংরেজি সারমর্ম করলে দাঁড়ায়, দ্য বস।

তিনি আরও জানিয়েছেন, মেসির স্ত্রী আন্তোনেল্লার সঙ্গেও তার সম্পর্ক খুব একটা ভালো ছিল না। তার সঙ্গে বারদুয়েক বাকবিতণ্ডাতেও জড়াতে দেখা গেছে দু’জনকে। এছাড়াও পিকের অন্য সতীর্থদের সঙ্গেও সম্পর্কটা খুব শীতলই ছিল শাকিরার। কাতালানদের ম্যাচের সময় তিনি আলাদা বসতেন, ম্যাচের পরের পার্টিগুলোতেও তিনি থাকতেন অনুপস্থিত। মূলত মহাতারকাসুলভ ভাবমূর্তি ধরে রাখতেই এই কাজ করতেন তিনি, জানাচ্ছেন লরেনা।

এদিকে নিজ জীবনে পিকে-পেছনে ফেলে নতুন যুগে পা দিতে যাচ্ছেন শাকিরা, গুঞ্জন ইংলিশ সংবাদ মাধ্যমে। ডেইলি মেইল জানিয়েছে, শাকিরা এখন যুক্তরাষ্ট্রের মায়ামিতে অবকাশ যাপন করছেন, আর সেখানেই এক পুরুষ বন্ধুর সঙ্গে দেখা মিলেছে তার। সমুদ্রে জলকেলিরত তাদের ছবিতে এখন সামাজিক যোগাযোগ মাধ্যম সয়লাব। মায়ামির সমুদ্রে ছেলে মিলানকে সঙ্গে নিয়ে সেই বন্ধুর সঙ্গে সাঁতার কেটেছেন শাকিরা। সেখানে নতুন এই বন্ধুর তাকে বেশ খোশমেজাজে দেখা গেছে।

পিকের সঙ্গে বিচ্ছেদের পর দুই সন্তান শাশা এবং মিলান কার সঙ্গে থাকবে, সেটা নিয়েই এখন পিকে এবং শাকিরার মধ্যে জটিলতা চলছে। জানা গেছে, শাকিরার সঙ্গে সম্পর্ক চুকেবুকে গেলেও সন্তানদের অধিকার ছাড়তে রাজি নন স্প্যানিশ ডিফেন্ডার পিকে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।